editor
প্রকাশিত: 6:46 PM, March 7, 2022

শিক্ষার্থীরা গুণাবলী সম্পন্ন মানুষ হতে সুশিক্ষা অর্জন করতে হবে : প্রফেসর হায়তুল ইসলাম আকঞ্জী
সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হায়তুল ইসলাম আকঞ্জী বলেছেন, শিক্ষার্থীরা গুণাবলী সম্পন্ন আদর্শ মানুষ হতে সুশিক্ষা অর্জন করতে হবে। ছাত্রজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কলেজ জীবন। গুরুত্বপূর্ণ এই সময়কে শিক্ষার্থীরা দায়িত্বশীলতার সাথে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। যারা কলেজ পর্যায়ে ভালো ফল অর্জন করে তারা খুব সহজে অভিষ্ট লক্ষ্যে পৌছে যায়। তিনি আরো বলেন, মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়াই জীবনের মূল সফলতা। দেশ, জাতি ও সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলেজের নতুন এবং কৃতি শিক্ষার্থীরা একদিন বিশ্বব্যাপী বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা ব্যক্তি করেন তিনি।
প্রফেসর আকঞ্জী গতকাল ৭ মার্চ সোমবার দুপুরে নগরীর সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজ সিলেটের উদ্যোগে কলেজের হলরুমে একাদশ শ্রেণরি ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ কলেজের অধ্যক্ষ ও সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকী চৌধুরী’র সভাপতিত্বে এবং সহকারী অধ্যপক ছায়েম আহমদ চৌধুরী ও সিনিয়র প্রভাষক সালমা’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ বাংলা বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর মুহাম্মদ আব্দুশ শাকুর। বক্তব্য রাখেন কলেজের সমাজ কর্ম বিভাগের প্রভাষক ফরিদ আহমেদ ও সুফিয়া বেগম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহমদ, রসায়ন বিভাগের প্রভাষক আবু সাঈদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা বেগম প্রমুখ।
ইকবাল আহমদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির এবাদুল করিম নসিম, আহছান হাবিব, তানজিয়া সিদ্দিকা তাজিন, একাদশ শ্রেণির মোঃ আরিফুল ইসলাম। বরণপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাবাসুম জামান। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে