editor
প্রকাশিত: 9:12 PM, March 7, 2022

সিলেট জেলা বিএনপির কাউন্সিল ২১ মার্চ: নির্বাচন কমিশন গঠন
সিলেট জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। একই সাথে কাউন্সিল আয়োজেনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী ২১ ই মার্চ জেলা বিএনপির কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। স্থান ও সময় পরবর্তীতে ঘোষণা করা হবে।
সোমবার বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলার আওতাধীন উপজেলা ও পৌর বিএনপির যেসব ইউনিটে এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। তাদেরকে আগামী ১২ মার্চের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সবার ছবি ও জাতীয় পরিচয়পত্র সহ কমিটির তালিকা জেলা আহ্বায়ক বরাবরে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এছাড়া সভায় বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে সৃষ্ট সঙ্কট সমাধানের লক্ষ্যে বুধবার জেলা বিএনপির প্রতিনিধিদের সাথে উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হবে।
কাউন্সিল পরিচালনার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফারকে নির্বাচন কমিশনের প্রধান মনোনীত করা হয়। এছাড়া কমিশনের বাকী ৪ সদস্য হলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজামাল নুরুল হুদা।
জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, মইনুল হক চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী ও আবুল কাশেম।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন