editor
প্রকাশিত: 5:57 PM, March 8, 2022

ট্রাক ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
সিলেটে মাটিভর্তি ট্রাক আটকানোয় ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। প্রায় ৪ ঘণ্টা অবরোধ করে রাখা হয় ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার সব কয়টি সড়ক। এতে সাত সকালে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ট্রাক এলোপাতাড়ি করে রেখে সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।
পুলিশ ও শ্রমিকর সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে ৪টি ট্রাক মাটি উত্তোলন করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক মাটিভর্তি ট্রাকগুলো আটক করে পুলিশ। খবর পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। তারা রাস্তায় এলোপাতাড়ি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধ করেন। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, কাউন্সিলর কর্তৃক ৪টি ট্রাক আটকানোর ঘটনায় ট্রাক শ্রমিকরা সড়ক অবরোধ করেন। অবশ্য সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, মাটি বহনকারী ৪টি ট্রাক আটকে পুলিশকে খবর দেন। কিন্তু ট্রাকগুলো ভাড়ায় চালিত। কিন্তু কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক অভিযোগ করেন, ট্রাকগুলো মাটি চুরি করে নিয়ে যাচ্ছিল। এখানে চুরির কোনো তথ্য প্রমাণ মিলেনি। কাউন্সিলর মিথ্যা অভিযোগ করায় ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়। পরে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
ট্রাক মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, ট্রাকগুলো ভাড়ায় নেওয়া হয়েছে। এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি বহন করার কথা নয়। কিন্তু কাউন্সিলর নিজের অধিপত্য বিস্তার করতে গিয়ে ট্রাকগুলি আটক করেন।
এ বিষয়ে জানতে ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদি ছয়ফুলের সঙ্গে মোবাইলের নম্বরে যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন