editor
প্রকাশিত: 9:02 PM, March 9, 2022
বাংলাদেশ প্রফেশনাল বক্সিংয়ে ৩য় বারের মতো চ্যাম্পিয়ন হলেন সিলেটের আমিনুল ইসলাম। গত ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আফতাব নগর নূর টাওয়ার সংলগ্ল মাঠে অনুষ্টিতব্য এই টুর্নামেন্টের সমাপনী দিনে অতিথিবৃন্দের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।
আমিনুল ইসলাম সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ হাওলদারপাড়ার বাসিন্দা অজিবুল হক ও মরিয়ম বেগমের ছেলে। এ ধরনের একটি বড় প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় কোচ সহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিনুল ইসলাম। আমিনুল আরো জানান, আমার প্রশিক্ষক আন্তর্জাতিক উশু ও বক্সিং কোচ মোঃ আনোয়ার হোসেন প্রশিক্ষণের মাধ্যমে আমাকে অনেক সহযোগিতা করেছেন। যার কারণে আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি। পাশাপাশি আমাকে বিভিন্নভাবে সহযোগিতায় করায় বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান ও বক্সিং কোচ মোঃ আসাদুজ্জামান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে যেন আমি আন্তর্জাতিক ভাবে দেশ ও সিলেটের সুনাম ভয়ে নিয়ে আসতে পারি।
এ ব্যাপারে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির কাউন্সিলার ও বক্সিং কোচ মোঃ আনোয়ার হোসেন জানান, আমিনুল ইসলাম আমার তত্ত্বাবধানে দীর্ঘদিন উশু প্রশিক্ষণ নিয়ে ব্ল্যাক বেল্ট ডিগ্রি অর্জন করেন। কিন্তু প্রফেশনাল বক্সিংয়ে তার আগ্রহ বেশি থাকায় আমি থাকে বক্সিং প্রশিক্ষণ দেয়া শুরু করি। বক্সিং প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় বিভিন্ন খেলায় সে চ্যাম্পিয়ন হয়। এরই ধারাবাহিকতায় সে তিন তিন বার বাংলাদেশ প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়ন হয়।
উল্লেখ্য, (১) এ এফ বক্সিং চ্যাম্পিয়নশীপ ২০২১-এ ৫২ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন, (২) এ এফ বক্সিং প্রমোশন ২০২১-এ ৫২ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন, (৩) বাংলাভাষা বক্সিং প্রতিযোগিতা ২০২২-এ ৫৪ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়