editor
প্রকাশিত: 12:20 AM, March 10, 2022
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসাক (শিক্ষা-আইসিটি) সত্যজিত রায় দাশ বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা ঠিক সুস্থ সবল মানুষের মত। তাদের মেধা ও দক্ষতা দেখে সমাজের মানুষ অনুপ্রাণিত হচ্ছেন। প্রতিবন্ধীরা বঞ্চিত বা অবহেলিত নয়। তারা জ্ঞান-গুণ ও মেধার ক্ষেত্রে সকল নাগরিকদের মত সর্বত্র দক্ষতার স্বাক্ষর রাখছেন। তিনি বলেন, সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠিকে সুযোগ-সুবিধা প্রদান করায় বিশ্বে প্রশংসা লাভ করেছে। সরকারের পাশাপাশি সবাইকে প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নের এগিয়ে আসার আহবান জানান।
এডিসি ৯ মার্চ বুধবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর রজত জয়ন্তী অনুষ্ঠানে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষক সাবিনা ইয়াছমীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল-আজাদ, এনজিও ফেডারেশন সিলেটের সভাপতি রোটারিয়ান বেলাল আহমদ।
জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সম্মানিত অতিথির বক্তব্য রাখেন টিআইভি নাগরিক কমিটি সিলেটের সভাপতি সমিক শহীদ জাহান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ রায়, প্রতিবন্ধী কনসালটেন্ট নিলিমা আহমদ, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সিলেটের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, ফ্রেন্ডস অব খাসদবীর এন্ড ইউকের প্রেসিডেন্ট মাইক শেরিফ। উপস্থিত ছিলেন প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, জিডিএফ’র উপদেষ্টা প্রমেশ দত্ত, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, শিক্ষক ছালাম মিয়া, সুপারভাইজার রায়হান খান, দিশারী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আবুল লেইছ, এসএসকেএস হেলথ প্রজেক্টের ইমাম উদ্দিন প্রমুখ। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী কয়েছ আহমদ ও গীতা পাঠ করেন সমিরঞ্জন বিশ্বাস।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসাক (শিক্ষা-আইসিটি) সত্যজিত রায় দাশ সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়