editor
প্রকাশিত: 12:24 AM, March 10, 2022

ফেঞ্চুগঞ্জের রিয়াদুল ইউক্রেনে জিম্মি, দেশে দুশ্চিন্তায় মা-বাবা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেতে প্রচারিত ভাইরাল হওয়া একটি ভিডিও ৫ বাংলাদেশি জিম্মি হয়ে আছেন ইউক্রেনে সেনাদের হাতে। ভিডিওটিতে ?একজন নিজের পরিচয় রিয়াদুল মালিক দিয়ে কথা বলেছেন। তারা আতঙ্কে আছেন। তাদেরকে উদ্ধার করার আবেদন জানিয়েছেন।
রিয়াদুল মালিক সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আব্দুল মালিক শায়েস্তা মিয়ার ছেলে। ভিডিওটিতে নিজের পরিচয় দিয়ে রিয়াদুল জানান, সেখানে আরও কয়েকজন বাংলাদেশি আছেন। একজন দরজায় পাহারা দিচ্ছেন। তাদের সবার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়েছে। একটি মোবাইল ফোন তারা লুকিয়ে রাখতে পেরেছেন।
রিয়াদুল বলেন, ‘এই অভিবাসী শিবিরকে ইউক্রেনের সেনারা ঘাঁটি বানিয়েছে। রাশিয়া সেনাঘাঁটি দেখে দেখে বোমা ফেলছে। আমরা অনেক ভয়ে আছি। আমাদের আটকে রেখেছে জিম্মির মতো করে। ১০০’র ওপর মানুষ আছে। রাত হলে বোমার শব্দ শুনতে পাই। গুলির শব্দ শুনতে পাই। লাইট বন্ধ করে দেই। আমরা যেখানে তিনজন মানুষ থাকি, সেখানে ১০ জন এনে রেখেছে।’ শিবিরে থাকা ব্যক্তিদের মারধরের অভিযোগও করেন রিয়াদুল। তিনি বলেন, ‘আমাদের মারছে। ইউক্রেনের অন্য ক্যাম্পগুলোর সবই বোমা ফেলে উড়িয়ে দিয়েছে এরইমধ্যে। এই শিবিরটা শুধু আছে। আমরা জানি না, আমাদের জীবনের নিশ্চয়তা কতটুকু আছে। আমি আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এখান থেকে উদ্ধার করার জন্য।’ তিনি বলেন, ‘আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমরা বেলারুশ থেকে ৬০ কিলোমিটার দূরে ইউক্রেনে আছি। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।’
দুঃখ ভারাক্রান্ত রিয়াদুলের বাবা আব্দুল মালিক শায়েস্তা বলেন, ‘রিয়াদুল ২০১৮ সালে বিশ্বকাপ খেলার সময় রাশিয়া গিয়েছিল। পরে রাশিয়া থেকে ইউক্রেনে চলে যায়। আগে ফোনে কথা বলেছি আমার ছেলেটির সঙ্গে। কয়েকদিন ধরে কোনো খোঁজ পাচ্ছি না। খুব টেনশনে আছি। তার মা তো প্রায় বাকহারা।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে