editor

প্রকাশিত: 5:45 PM, March 10, 2022

জাতিকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের অস্ত্রের ন্যায় ভূমিকা রাখতে হবে : বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন

স্কলার্সহোমে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নিবে। বঙ্গবন্ধুকন্যা অনেক ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তুলেছেন। আজ থেকে ১৫ বছর আগেও মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের কোনো সম্মান ছিলো না। প্রধানমন্ত্রী আমাদের সম্মান দিয়েছেন। মুক্তিযুদ্ধে আমাদের সবচেয়ে প্রিয় ছিলো নিজেদের হাতের অস্ত্র। দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের অস্ত্রের ন্যায় ভূমিকা রাখতে হবে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিলাম। কিন্তু দীর্ঘদিনের শাসন-শোষণে আমরা নিঃশেষিত, নিষ্পেষিত হয়ে গিয়েছিলাম। সেই প্রভা থেকে জাতির পিতা আমাদের এনে দিয়েছিলেন কাঙ্ক্ষিত স্বাধীনতা। দেশের অপূর্ণতাকে পূর্ণতা দেয়ার দায়িত্ব শিক্ষার্থীদের কাঁধে নেয়ার আহ্বান জানান তিনি।

স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২২ উদযাপন উপলক্ষ্যে আবৃত্তি, সংগীত ও রচনা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ‘যুদ্ধদিনের কথা’ শোনানোর সময় তিনি এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ক্যাম্পাস অডিটোরিয়ামে অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মনের জীবনী পাঠ করেন বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মীনাক্ষি সাহা।

ইংরেজি বিভাগের প্রভাষক কামরুল হক জুয়েলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক সৈয়দ হাসান মাহমুদ।

যুদ্ধকালীন স্মৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে জাওয়াত আফনান রোজা, আফিয়াত রামিসা চৌধুরী, রাকিবুল ইসলাম। জাতীয় সংগীতে যথাক্রমে, মাইবাম আইরিন লৈনা, পূর্বা দেব, অহনা দেব বিজয়ী হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে