editor
প্রকাশিত: 10:46 AM, March 11, 2022

লন্ডন হোয়াইটচ্যাপেল রেল স্টেশনের নাম বাংলায়, কমিউনিটিতে উচ্ছ্বাস
বৃটেন প্রতিনিধি
যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত লন্ডন শহরের হোয়াইটচ্যাপেল রেল স্টেশনে বাংলায় সাইনবোর্ড লাগানো হয়েছে। নতুন করে সংস্কারের পর বাংলাদেশিদের আবেদনের প্রেক্ষিতে ব্যস্ততম টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় অবস্থিত এ স্টেশন বাংলায় করা হলো। বাংলাদেশি বংশোদ্ভূত শ্যাডওয়েলের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল কাউয়ুম চৌধুরীসহ কমিনিটির মানুষের দাবির প্রেক্ষিতে লন্ডন মেয়র সাদিক খানের আন্তরিকতায় এ স্টেশনটি ইংলিশের পাশাপাশি বাংলায় সাইনবোর্ড লাগানো হয়েছে। বাংলা বর্ণমালায় সাইনবোর্ড লাগানোকে বাংলাদেশিদের বিজয় হিসাবে বর্ণনা করেছেন কউমিনিটির বিশিষ্টজনরা। তারা বলেছেন, সাইনবোর্ড লাগানোর কারণে সারা বিশ্বের মানুষ বাংলাকে দেখবে। কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন এবং গুগল সার্স করেন। ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)-এর উদ্যোগে ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অর্থায়নে বৃহস্পতিবার (১০ই মার্চ) আনুষ্ঠানিকভাবে স্থানীয় মেয়র জন বিগস সাংবাদিকদের উপস্থিতিতে সাইনবোর্ড লাগানোর বিষয়টি অবহিত করেন। ঐতিহাসিক এ ঘটনায় কমিনিটিতে উচ্ছ্বাস বিরাজ করছে।
গত ১৭ই ফেব্রুয়ারি ভাষার মাসে বাংলায় সাইনবোর্ড লাগানোর বিষয়টি জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরীকে চিঠি লিখেন ট্রান্সপোর্ট ফর লন্ডনের মুখপাত্র জেরি হোয়াইট। সিদ্ধান্তটি বাস্তবায়িত হওয়ায় এটিই যুক্তরাজ্যের প্রথম কোন স্টেশনের নাম বাংলায় লেখা হলো। এসময় উপস্থিত ছিলেন মেয়র জন বিগস, স্পিকার আহবাব হোসেন, কমিউনিটির বিশিষ্টজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা।
সুরমার বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুল কাইয়ুম বলেন, গত বছর স্টেশনটির নাম ইরেজির পাশাপাশি বাংলায় লেখার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন করেছিলেন আমার শ্বশুর। লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বংলায় লেখার বিষয়টি বিলেতের বাংলাদেশি কমিউনিটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। অন্যান্য ঐতিহাসিক অর্জনের সঙ্গে এই নবসংযোজনে একজন বাঙালি হিসেবে সত্যি আনন্দিত ও উজ্জীবিত। কারো কারো কাছে এটি সামান্য একটি সাইন মনে হলেও এর গুরুত্ব অপরিসীম। কারণ, এটি প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াতকারী হাজার হাজার পথচারীর কাছে বাংলাপাড়ার পরিচিতি ঘোষণায় ভূমিকা রাখবে। আরো যারা বিভিন্নভাবে ক্যাম্পেইন করেছেন আমি তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন