editor

প্রকাশিত: 2:55 PM, March 11, 2022

তাহিরপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায়, গ্রেফতার ২

তাহিরপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায়, গ্রেফতার ২

তাহিরপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায়,গ্রেফতার ২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি (সাংবাদিক) রমেন্দ্র নারায়ন বৈশাখ এর উপর পরিকল্পিত হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে,তাহিরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকরী কর্মকর্তা ও তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হাক্কানী ২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত দুজন হলো,উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র জোসেফ মিয়া ও উপজেলা যুবলীগ নেতা হাফিজ উদ্দিনের ছোট ভাই রাকাব উদ্দিন।’
মামলা সুত্রে জানাগেছে, গত ২০ ফেব্রুযারি সন্ধ্যায় তাহিরপুর সদর বাজারে উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন একদল দুর্বৃত্ত নিয়ে পরিকল্পিত হামলা চালিয়ে শারীরিক নির্যাতন করে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখকে। শারীরিক নির্যাতনের ঘটনায় আহত সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
‘এ ঘটনায় বৃহস্পতিবার (১০ ই মার্চ) রাতে ১৬ জনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন তিনি।’
নির্যাতিত সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ বলেন,তাহিরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম,ক্রীড়া সংস্থা নামে আছে,কাজে নেই’শীর্ষক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন উপজেলা প্রেসক্লাবের ইউনিট প্রধান হিসেবে আমার উপর বিক্ষুব্ধ ছিলেন তিনি।সংবাদ প্রকাশের জের ধরে উপজেলা যুবলীগ নেতা হাফিজ উদ্দিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাহিরপুর বাজারে আমার উপর পরিকল্পিত হামলা চালায়।

‘উল্লেখ্য:সাংবাদিক নির্যাতনের ঘটনায় পরদিন তাহিরপুর সদর বাজারে উপজেলা প্রেসক্লাব ও নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়।এ মানববন্ধনকে কেন্দ্র করে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার এর উপরও পরিকল্পিত হামলা চালায় দুর্বৃত্তরা।হামলার ঘটনায় উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন সহ ১২ জনকে অভিযুক্ত করে ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার বাদী হয়ে তাহিরপুর থানায় অপর আরেকটি মামলা দায়ের করেন।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে