editor

প্রকাশিত: 10:05 AM, September 8, 2020

প্রধানমন্ত্রী বরাবরে কানাইঘাট শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদের খোলা চিঠি

প্রধানমন্ত্রী বরাবরে কানাইঘাট শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদের খোলা চিঠি

7

সিলেটের সময়::

7

মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আকুল আবেদন এই যে, ভালো নেই, স্বস্তিতে নেই, সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের হাজার হাজার পাথর ব্যবসায়ী ও শ্রমিক। এসকল ব্যবসায়ী ও শ্রমিকদের আপনি রক্ষা করুন। আমি জুনেদ হাসান জীবান সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ কানাইঘাট উপজেলা শাখা সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের হাজার হাজার পাথর, ব্যবসায়ী ও লক্ষ লক্ষ শ্রমিকদের রক্ষা করুন, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি একজন গণতন্ত্রের মানস কন্যা, মাদার অফ হিউম্যানিটি সফল রাষ্ট্রনায়ক। আপনার নেতৃত্বে দেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে যাচ্ছে। চলমান করোনাভাইরাসে আপনার প্রশংসনীয় উদ্যোগে এদেশের মানুষ স্বস্তিতে আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজ আমরা সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা স্বস্তিতে নেই, ভালো নেই। বড় অসহায় হয়ে আপনার হস্তক্ষেপ কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী। আপনি জানেন সিলেট অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকে যুগ যুগ ধরে এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ পাথর, আহরিত হচ্ছে। এ অঞ্চলের পাথর বুয়েটের পরীক্ষায় মানসম্মত। সিলেটের চাহিদা মিটিয়ে সারাদেশে তা সরবরাহ করা হয়। এ ব্যবসার সাথে জড়িত হাজার হাজার ব্যবসায়ী ও আট থেকে দশ লাখ শ্রমিক। অত্যন্ত পরিতাপের বিষয় গত কয়েক বছর ধরে নানান অজুহাতে সিলেটের অধিকাংশ পাথর কোয়ারী বন্ধ রাখা হয়েছে। পরিবেশ ধ্বংসের অজুহাতে প্রাকৃতিক সম্পদকে বন্দি রাখা হয়েছে। ফলে আগের মতো দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এখন আর সিলেটে আসছে না। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জেনে আশ্চর্য হবেন যে সিলেটের একমাত্র সচল ও বৈধ কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে হাজারো ব্যবসায়ী শুকনো মৌসুমে পাথর ষ্টক করে রেখছেন সকারের রাজস্ব দিয়ে, বর্ষা কালে নৌজানে সরবাহ করিবেন বলে। কারন অঞ্চলে যোগাযোগের কোনো রাস্তা নেই । করোনা ভাইরাস শুরুর আগে কয়েক কোটি ঘনফুট পাথর স্টক করা হয়েছে। করোণায় সরকারি নির্দেশনার মধ্যে আমরা পাথর বিক্রয় বন্ধ করে দেই। কোটি কোটি টাকা ব্যাংক লোন ও বাবার রেখে যাওয়া একমাত্র বিটা বিক্রি করে বিনিয়োগ করে আমরা এখন পথে বসেছি। করোনার কারণে দুঃখজনক হলেও সত্য মহামারীতে পরিবেশ ধ্বংসের অজুহাতে গত ১০ থেকে ১৭ জুলাই পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক প্রায় এক কোটি ঘনফুট পাথর জব্দ করে, এমনকি তাড়াহুড়া করে গত ২১ জুলাই দুই দফা নিলাম ডেকে বিক্রয় করা হয়। পরিবেশ অধিদপ্তরের অতি উৎসাহিত ভূমিকায় সিলেটের সাধারণ মানুষ ক্ষুদ্ধ। আমরা এ নিয়ে আইনি মোকাবেলা করে ফল পাচ্ছিনা। মাননীয় প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষ আপনার ভক্ত ও অনুরাগী। অতীতের নির্বাচনগুলো যার প্রমাণ। ভবিষ্যতে আপনার নেতৃত্ব চায় এ জনপদের মানুষ। আমাদের দৃঢ় বিশ্বাস আপনার হস্তক্ষেপে সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষা পাবে, পাশাপাশি আমরা পাথর, ব্যবসায়ী ও শ্রমিকরা covid-19 কালে মানবেতর জীবন যাপন থেকে রক্ষা পাবো। কারণ গত রমজান মাস থেকে পাথর ব্যবসার সাথে জড়িত লাখ লাখ ব্যবসায়ী ও শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। গত ঈদে ও এই অবস্থার মধ্যে আমাদের অতিবাহিত করতে হয়েছে। এই অবস্থায় আপনি মানবতার দিশারী মাদার অফ হিউম্যানিটি জাতির জনকের কন্যা হিসাবে আমাদের পাশে দাঁড়াবেন এমন প্রত্যাশা করছি। কারন আমরা আপনার কাছে সরাসরি দেখা করার কোন সুযোগ নেই, তাই গণমাধ্যম দ্বারা আপনার সহযোগিতা চাই। আপনার মঙ্গল কামনা করি। ভাল থাকুন, সুস্থ থাকুন এই মহামারী কালে আল্লাহর দরবারে এই দোয়া কর আবেদান্তে সিলেটের সীমান্তবর্তী উপজেলা সমূহের সর্বস্তরের পাথর ব্যবসায়ী ও শ্রমিক বৃন্দ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হউক মেহনতী মানুষের।

 

1

দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০

4

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

7 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

4 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 1 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১

1
5