editor
প্রকাশিত: 9:24 PM, March 13, 2022

সিলেট জেলা বিএনপির ২১ মার্চের কাউন্সিলের তফসিল পূণনির্ধারণ
সিলেট জেলা বিএনপির আসন্ন দ্বি বার্ষিক সম্মেলন সফলের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের সাথে জেলা বিএনপির এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে নগরীর শিবগঞ্জস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপি গঠিত নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২১ মার্চ অনুষ্ঠিতব্য জেলা বিএনপির সম্মেলনের নির্বাচনী তফসিল পুণনির্ধারণ করা হয়। সভায় ১৪ মার্চ সোমবারের মধ্যে জেলা বিএনপির আহ্বায়কের কাছে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জাতীয় পরিচয় পত্র ছবিসহ জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এরপর ১৫ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় জেলা বিএনপির সভা অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ মার্চ বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ এবং সেদিন বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে। বিকেল ৫টার পর মনোনয়নপত্র বাছাই হবে। ১৮ মার্চ শুক্রবার বেলা ২ ঘটিকার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়। সেদিন বিকেল ৫টার পর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এছাড়া সভায় মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক শওকত আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ। সভায় নির্বাচন কমিশন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গফফার, নির্বাচন কমিশনের সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, নির্বাচন কমিশনের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, নির্বাচন কমিশনের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামিয়া বেগম চৌধুরী, নির্বাচন কমিশনের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ জামাল নুরুল হুদা।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন