editor
প্রকাশিত: 6:40 PM, March 15, 2022

হরতালের সমর্থনে সিলেটে বাসদ বিমানবন্দর শাখার মানববন্ধন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, শ্রমিকদের মধ্যে রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বিমানবন্দর থানা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত ১৩-২৭ মার্চ দাবি পক্ষের ও ২৮ মার্চ বাম জোট এর হরতালের সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৩টায় মদিনা মার্কেটে বিমানবন্দর থানা বাসদ সমন্বয়ক প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, শ্রমিক নেতা মনজুর আহমদ, চালক সংগ্রাম পরিষদ এর বেলাল হোসেন, মিন্টু দাস, ইয়াছিন, রোমান আহমদ, বিল্লাল মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। সরকার বাজার ব্যবস্থাকে সিন্ডিকেট-মুনাফাখোর ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে।
বক্তারা গ্রাম-শহরের শ্রমজীবী সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিতপ্রয়োজনীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার করা, মুনাফাখোর সিন্ডিকেট ভেঙে ফেলা, মজুমদার- আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, টিসিবি’র পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ওএমএস এর বিক্রি সম্প্রসারিত করা, গ্রাম-শহরের শ্রমজীবী জনগণের জন্য আর্মি রেটে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
সমাবেশে বক্তারা, সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ,৩হাজার টাকা রেকার বিলের পরিবর্তে ৫শত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮মার্চ বাম জোট এর আহ্বানে দেশব্যাপী হরতাল সফল করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন