editor

প্রকাশিত: 8:21 PM, March 15, 2022

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় পথচারী বৃদ্ধ মহিলার মৃত্যু

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় পথচারী বৃদ্ধ মহিলার মৃত্যু

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় পথচারী বৃদ্ধ মহিলার মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি 
সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় পথচারী  বৃদ্ধ মহিলার মৃত্যু।  প্রতক্ষদর্শী সূত্রে জানাযায়, ১৫ মার্চ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ী হতে অবৈধ ভাবে পাথর পরিবহন করতে গিয়ে দ্রত গামী (ডিআই) পিকআপ ট্রাক জৈন্তাপুর উপজেলা সদরের জনবহুল এলাকা ফতেখা রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌদ এর সম্মুখে উপজেলার জৈন্তাপুর ইউপির কেন্দ্রি গ্রামের আতিকুর রহমানের স্ত্রী রাহেলা বেগম (৭৫) কে চাপা দিয়ে ফেলে দুইপায়ের উপর দিয়ে গাড়ী চালিয়ে ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। এঘটনায় জনতা দ্রত বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা দিয়ে দ্রত সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধ মহিলা মৃত্যু হয় বলে জানান নিহতের ছেলে ড্রাইভার আবুল বাশার। এঘটনায় থানায় মামলা দায়েররে প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে স্থানীয় বাজারের ব্যবসায়ী আশিকুর রহমান, সোহেব মিয়া, নাজমুল ইসলাম, নূরুল ইসলাম, মো. হানিফ, বদরুল আলম, হুমায়ুন আহমদ, শাহজাহান মিয়া বলেন, প্রশাসনের নিষেদাজ্ঞা জারী থাকার পরও দীর্ঘদিন হতে দিন রাত সমান ভাবে উপজেলার গোয়াবাড়ীর এলাকার বিভিন্ন সরকারি টিলা ও পাহাড় হতে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও পরিবহন করে আসছে একটি প্রভাবশালী চক্র। প্রশাসন এবিষয়ে নিরবতা পালন করে আসছে। কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহন না করায় পাথর খেকু চক্ররা বেপরোয়া হয়ে নিষিদ্ধ এলাকা হতে পাথর বোঝাই করে দ্রত গতিতে পরিবহনের সময় এই দূর্ঘটনাটি ঘটে। তারা আরও বলেন এর দায় সংশ্লিষ্ট প্রশাসনকে নিতে হবে।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, শুনেছি শহিদ মিনার এলাকায় দূর্ঘটনায় একজন বৃদ্ধা আহত হয়েছেন। মৃত্যুর বিষয়ে জানা নেই, আমরা খোঁজ নিচ্ছি। নিহতের স্বজনরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর