editor

প্রকাশিত: 4:11 PM, March 16, 2022

জেলা বিএনপির জরুরী সভা ডা. জাহিদ : দলের সকল স্তরে গণতন্ত্র বিকশিত করতে কাউন্সিলের বিকল্প নেই

জেলা বিএনপির জরুরী সভা ডা. জাহিদ : দলের সকল স্তরে গণতন্ত্র বিকশিত করতে কাউন্সিলের বিকল্প নেই

জেলা বিএনপির জরুরী সভা ডা. জাহিদ : দলের সকল স্তরে গণতন্ত্র বিকশিত করতে কাউন্সিলের বিকল্প নেই

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী বাকশালী সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিএনপি দেশের প্রকৃত গণতান্ত্রিক দল। শহীদ জিয়ার হাত ধরেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। বিএনপি ক্ষমতায় থাকলে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়। দলের সকল স্তরে কাউন্সিলের মাধ্যমে যোগ্য কর্মীবান্ধক সক্রিয় নেতারা নেতৃত্বে আসে। এতে দলের কার্যক্রম শক্তিশালী হয় এবং দলের ভিতরে গণতন্ত্রের বিকাশ ঘটে। আসন্ন ২১ মার্চ সিলেট জেলা বিএনপির কাউন্সিলকে সফল করতে হবে। আমার বিশ^াস সিলেট জেলা বিএনপির আসন্ন কাউন্সিল সারাদেশের জন্য রুল মডেল হিসেবে বিবেচিত হবে।
তিনি বুধবার আসন্ন জেলা কাউন্সিলকে সামনে রেখে সিলেট জেলা বিএনপির জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন কাউন্সিলকে সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়। কাউন্সিলকে অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন এবং কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায় কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ ও আহমেদুর রহমান চৌধুরী। সভায় নির্বাচন কমিশন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গফফার, নির্বাচন কমিশনের সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, নির্বাচন কমিশনের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, নির্বাচন কমিশনের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামিয়া বেগম চৌধুরী, নির্বাচন কমিশনের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ জামাল নুরুল হুদা।
সভায় আসন্ন কাউন্সিল সফলে ৫ টি উপকমিটি গঠন করা হয়। (১) অর্থ বিষয়ক উপকমিটির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ও সদস্য সচিব আবুল কাহের চৌধুরী শামীম। (২) মাঠ ও মঞ্চ উপকমিটির আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম ও সদস্য সচিব মাহবুবুর রব চৌধুরী ফয়সল। (৩) অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সদস্য সচিব অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুর। (৪) প্রচার, সাজসজ্জা ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব মাহবুবুল হক চৌধুরী। (৫) আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক শাহজামাল নুরুল হুদা ও সদস্য সচিব ফখরুল ইসলাম ফারুক।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন