editor
প্রকাশিত: 8:11 PM, March 16, 2022

জৈন্তাপুরে আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলে উগ্রবাদ বিষয়ে সচেতনতামূলক সভা
দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এবং আইডিয়া পরিচালিত পিস প্রকল্পের উদ্যোগে সিলেটের জৈন্তাপুর উপজেলার মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলের ছাত্রীদের উগ্রবাদ ও সহিংস উগ্রবাদ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বুধবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দেবি নাথ এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমেদ।
সভায় দি এশিয়া ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রোগ্রাম ডাইরেক্টর সাদাত সদরুদ্দীন শিবলি। উগ্রবাদ বিষয়ক সেশনটি পরিচালনা করেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ হামিদুল হক। এছাড়া জৈন্তাপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, অভিভাবক প্রতিনিধি আব্দুল বাছিত, ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি কাজী খলিল উল্লা এবং জৈন্তাপুর মডেল থানার সাব ইনস্পেক্টর মোঃ হাফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন। উগ্রবাদ বিষয়ক এ আলোচনায় ১২০জন ছাত্রী অংশগ্রহণ করেন। সভাটি উপস্থাপনা করেন প্রকল্পের সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরী। সভাটি আয়োজনে সহযোগিতা করেন উপজেলা ফ্যাসিলিটেটর কংকন কান্তি দাশ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন