editor
প্রকাশিত: 11:23 PM, March 16, 2022

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা : সিলেটে মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে ঘোষণ দিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কোনো দলের সঙ্গে জোট করবে না।
জনগণ আওয়ামী লীগ-বিএনপির বিকল্প হিসেবে জাপা প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে।
বুধবার (১৬ মার্চ) নগরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাপা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। কেননা, আওয়ামী লীগ ও বিএনপি সরকারের পালাবদলে দেশের কোনো পরিবর্তন হয়নি। ফলে জাতীয় পার্টির কারো সঙ্গে জোট নেই। সামনে সুদিন আসবেই। মানুষ এখন পরিবর্তন চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে।
তিনি বলেন, দেশের পাঁচ কোটি মানুষ এখন বেকার। জাপা ফের ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করবে। উপজেলা পর্যায় স্বাস্থ্যখাতে উন্নয়ন করবে। মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, দুর্নীতি ও অনাচারেরও কড়া সমালোচনা করেন এই জাপা নেতা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলের অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান। সভায় আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম মহাসচিব সাহিদুর রফমান টেপা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, জাতীয় সংসদের সাবেক হুইপ সেলিম উদ্দিন, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাপার সাবেক সভাপতি আব্দুল্লাহ সিদ্দিকী প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন