editor

প্রকাশিত: 5:22 PM, March 17, 2022

ক্ষণজন্মা বঙ্গবন্ধু জাতির প্রেরণার উৎস : এমপি হাবিব

ক্ষণজন্মা বঙ্গবন্ধু জাতির প্রেরণার উৎস : এমপি হাবিব

ক্ষণজন্মা বঙ্গবন্ধু জাতির প্রেরণার উৎস : এমপি হাবিব

দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশ হত না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয়, একটি ইতিহাস। বিশ্বের এক অন্যতম ক্ষণজন্মা ব্যক্তি হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান যুগযুগ ধরে জাতির কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। ফাঁসির মঞ্চে দাঁিড়য়ে নিজের জীবনকে তুচ্ছ করে এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে কোন অপশক্তির কাছে মাথা নত করেন নি।
তিনি বলেন, মৃত্যুঞ্জয়ী শেখ মুজিবুর রহমান এর চিন্তা চেতনা এবং সমগ্র স্বত্ত্বা জুড়ে ছিল বাঙালি এবং বাংলাদেশীদের স্বাধীনতা। যার নেতৃত্বে বাংলাদেশ নামক শুধু একটি রাষ্ট্রের জন্মই হয়নি বরং বিশ্বের বুকে একটি গর্বিত জাতি হিসেবে বাঙালিরা স্থান করে নিয়েছে। বঙ্গবন্ধুর সেই আদর্শ ও এতিহ্যকে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা গড়ার কাছে সকলকে আত্মনিয়োগ করতে হবে। তিনি ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার, মোগলাবাজার থানার ওসি সামছোদ্দাহা পিপিএম, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল।
বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাজ্জাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারন সম্পাদক নুরুল হক শিপু, সহ সাধারন সম্পাদক আব্দুল খালিক, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুত্তাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইশফাকুর রহমান চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফিরোজা বেগম, লালাবাজার ইউপি চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েস আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ, হাজী আতিকুর রহমান, বশির মিয়া, মাসুক মিয়া, সিলেট জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহেদ আলী, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আলী, নিজাম উদ্দিন, ইউপি সদস্য রুহুল ইসলাম ও আইয়ুব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম প্রমুখ।
এর আগে এমপি হাবিবুর রহমান হাবিব জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা প্রাঙ্গণে উন্নয়ন মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে