editor
প্রকাশিত: 9:35 PM, March 17, 2022

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাগীব-রাবেয়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের মহান স্থপতি, স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ. কে. এম. দাউদ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রত্যুষে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী হাসপাতালে আগত রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান, কলেজ ও হাসপতাাল ভবন আলোকসজ্জা ও ফেস্টুন দিয়ে সজ্জিত করণ, হাসপাতালের শিশু বিভাগ সজ্জিত করণ এবং হাসপাতালের অন্তঃবিভাগে ভর্তিকৃত শিশু রোগীসহ সকল রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ। -বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে