editor

প্রকাশিত: 9:41 PM, March 17, 2022

বঙ্গবন্ধুর জন্যই পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

বঙ্গবন্ধুর জন্যই পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

বঙ্গবন্ধুর জন্যই পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র : বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

জাতির পিতার জন্মবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের মিলাদ দোয়া মাহফিল, শিরনী বিতরণ,  শ্রদ্ধা নিবেদন  ও অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। জন্মবার্ষিকীতে জাতির পিতা সহ পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন, বঙ্গবন্ধুর জন্যই পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাঁর সুযোগ্য নেতৃত্বের কারণেই স্বাধীন একটি দেশ পেয়েছি। তিনি বলেন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীতে সুন্দর ও উন্নয়নের রাষ্ট্রে পরিনত হয়েছে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যদিও দুষ্কৃতকারীরা ষড়যন্ত্রের মাধ্যমে তা বিনষ্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দলকে সুন্দর ও সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ভুল ত্রুটি সংশোধন করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সকলের সহযোগিতা নিয়েই আমরা আওয়ামী লীগকে শক্তিশালী করবো এবং বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবো। তিনি ঘোষিত কর্মসূচীতে অংশগ্রহণের জন্য মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সকল নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করে বক্তব্য শেষ করেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বাদ যোহর হযরত শাহজালাল রহঃ) দরগাহ মসজিদের নিচ তলায় মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে সভাপতি  ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। পরিচালনার পাশাপাশি তিনি বলেন, আজ থেকে ১০২ বছর আগে বাঙলার রাখাল রাজা,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর জন্যই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যে সংগঠনের নেতৃত্বে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানের দোসররা, জিয়া ও মোস্তাকের নেতৃত্বে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিলেন। স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে চেয়েছিলেন। তবে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রায়নগর বায়তুল বরাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মওলানা ক্বারী আবিদ হাসান রাহমানি। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল নিহত সদস্য ও বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুদীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। তাছাড়াও সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন, মহানগরের সহ-সভাপতি ফয়জুর আনোয়ার আলাওর এর সুস্থতা সহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট  প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোঃ সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান , শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত,  স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ,  ডাঃ আরমান আহমদ শিপলু, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ।

মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আজম খান  এডভোকেট কিশোর কুমার কর, মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ,এমরুল হাসান, সুদীপ দে,  সৈয়দ কামাল,  তাহমিন আহমেদ , রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ,  জাফর আহমদ চৌধুরী, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিঃ আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, ইলিয়াছ আহমেদ জুয়েল ।

মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার খোকা বাবু, কানাই দত্ত, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।

ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ গৌসুল আলম,  হায়দার মোঃ ফারুক, সালউদ্দিন বক্স সালাই, মাহবুবুর রহমান মবু, ফখরুল হাসান, নিজাম উদ্দিন ইরান, তাজ উদ্দিন লিটন, জাহিদুল হোসেন মাসুদ, এডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজহার, শেখ সুরুজ আলম, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, মাহবুব খান মাসুম, ফজল রাব্বি মাসুম, শেখ সোহেল আহমদ কবির, সেলিম আহমদ সেলিম, মোঃ ছয়েফ খাঁন, এডভোকেট আরিফ আহমদ, সোয়েব বাসিত প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন