editor
প্রকাশিত: 9:45 PM, March 17, 2022

সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে : এমপি হাবিব
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ্যাতিমান এক মহাপূরুষ। তাঁর সৎ সাহসই আমাদেরকে বীর বাঙালি জাতি বানাতে সাহস যুগিয়েছিল। টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা সেই বঙ্গবন্ধু নিজগুণে এখন বিশ্বের নেতা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালির স্বাধীনতা। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি ৬ দফা সহ বিভিন্ন কর্মসূচী দিয়ে বাঙালি জাতিকে জাগ্রত করেছিলেন।
কিন্তু দেশের দুশমন ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছিল, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘাতকদের বিচারের আওতায় এনে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশদ্রোহী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়নের কথা দলীয় নেতাকর্মীরা জনগণের মাঝে পৌছে দিতে হবে।
এমপি হাবিবুর রহমান হাবিব ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবীর রোডস্থ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাজ্জাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম ও মাসুক উদ্দিন। বক্তব্য রাখেন কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারন সম্পাদক আবুল হোসেন, সহ সভাপতি মাসুক মিয়া, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজম আলী, সাধারন সম্পাদক আব্দুল বাছিত রানা, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আখতার হোসেন, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাচচু, তেতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক ইউপি সদস্য আকবর আলী মেম্বার, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, আওয়ামীলীগ নেতা জাবেদ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কালাম হোসেন, যুবলীগ নেতা লিটন খান, সামছুল ইসলাম, জুবের আহমদ, আব্দুর রহমান, ফখরুল ইসলাম বাদল, জাহেদ আহমদ, ছাত্রলীগ নেতা নাঈম আহমদ প্রমুখ।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর