editor
প্রকাশিত: 12:11 AM, March 18, 2022

ক্যান্সারে আক্রান্ত মুহিত
নিজস্ব প্রতিবেদক
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত লিভার ক্যান্সারে আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। বছরখানেক আগে নিশ্চিত হওয়া গেলেও সেটি প্রকাশ করা হয়নি। বর্তমানে শারীরিকভাবে দুর্বল সাবেক অর্থমন্ত্রী মুহিত। সিলেট শহরের হাফিজ কমপ্লেক্সের বাসাতে তিনি আছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ও লিভার ক্যান্সারের বিশেষজ্ঞ প্রফেসর ডা. মামুন আল মাহতাব গতকাল বিকালে জানিয়েছেন, ‘বছরখানেক আগেই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লিভার ক্যান্সার ধরা পড়ে। এখনো তার ক্যান্সারের চিকিৎসা শুরু হয়নি। তবে তিনি শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে এখনো শক্ত রয়েছেন।’ সিলেটের সন্তান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সিলেট-১ আসনের এমপির পাশাপাশি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সিলেটের অনেক উন্নয়ন তিনি করেছেন। পরবর্তীতে অবসরে যাওয়ার পরও সিলেটকে নিয়ে তিনি সরব ছিলেন। তার নেতৃত্বে সিলেটে রবীন্দ্র শতবর্ষ উদ্যাপন করা হয়। এরপর করোনার প্রাদুর্ভাব শুরু হলে তিনি ঢাকায় চলে যান। গত বছরের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি হয়ে সুস্থও হয়েছেন। গত সোমবার সিলেটে আসেন সাবেক এই মন্ত্রী।
সিলেটে এসে সুস্থতা অনুভব করছেন। বুধবার সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর দেয়া সংবর্ধনায় তিনি উপস্থিত ছিলেন। সেখানে আবেগঘন বক্তব্য দেয়ার পাশাপাশি অতীত কর্মকাণ্ডে ভুল হলে ক্ষমা প্রার্থনার আবেদন জানান সিলেটবাসীর কাছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে