editor

প্রকাশিত: 6:53 PM, March 19, 2022

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড’র বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড’র বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড’র বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর উদ্যোগে (১৭ মার্চ) বৃহস্পতিবার “মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী” ও  “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২” বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে। এ দিনটি উপলক্ষে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেজিটিডিএসএল কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে কোম্পানির প্রধান কার্যালয় সিলেট-এর গ্যাস ভবন চত্বরে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন। জাতীয় পতাকা উত্তোলনের পর ১৯৭১ সালে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রাম এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদ ও জাতীয় চার নেতাসহ সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মওলানা শিব্বির আহমেদ।

সকাল সাড়ে ৮টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন সহ কোম্পানির মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক সহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সিলেট জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য শোভা যাত্রাসহ রিকাবীবাজার জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত ৭ দিনব্যাপী”মুক্তির উৎসব ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী” মেলায় জালালাবাদ গ্যাসের ষ্টল পরিদর্শন করা হয়। জালালাবাদ গ্যাসের স্টলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর বিভিন্ন আলোকচিত্র, পুস্তক ও ভিডিও প্রদর্শিত হয় এতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে দুপুর ১২টায় রায়নগরস্থ জালালাবাদ বিদ্যানিকেতন স্কুলে আলোচনা সভা, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন। এছাড়াও কোম্পানির পক্ষ হতে বোরহান উদ্দিন মাজার সংলগ্ন এতিমখানায় এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে