editor

প্রকাশিত: 3:06 PM, March 20, 2022

সিলেটে টিসিবির পণ্য পাবে দেড় লক্ষাধিক পরিবার

সিলেটে টিসিবির পণ্য পাবে দেড় লক্ষাধিক পরিবার

সিলেটে টিসিবির পণ্য পাবে দেড় লক্ষাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাস উপলক্ষে নির্ধারিত কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য পাবে সিলেট জেলার ১ লাখ ৮২ হাজার ৩৬৩টি পরিবার।

ইতোমধ্যে প্রত্যেক পরিবারগুলোর মধ্যে ক্রেতা কার্ড বিতরণ করা হয়েছে। রোববার (২০ মার্চ) থেকে সিলেটে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

শনিবার (১৯ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, টিসিবি’র ট্রাক থেকে প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন। সুবিধাভোগীরা মাসে দুইবার এই সুবিধা পাবেন।
তিনি আরও বলেন , প্রথমদিনে সকাল ১০টা থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ১৪টি ওয়ার্ডে (১ থেকে ১৪ নম্বর ওয়ার্ড) টিসিবি’র পণ্য পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডেও পাওয়া যাবে এসব পণ্য।

জেলা প্রশাসক আরও জানান, সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ডের ১৮টি স্থানে ও ১৩টি উপজেলার ৪৪টি স্থানে একযোগে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য আলাদা মনিটরিং টিমও গঠন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক জানিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশন এলাকার মোট ৪৫ হাজার পরিবার টিসিবি’র পণ্য পাবেন। তাদের জন্য বরাদ্দ থাকবে মোট ৯০ হাজার লিটার সয়াবিন তেল ৯০ হাজার মেট্রিক টন চিনি ও ৯০ হাজার মেট্রিক টন মসুরের ডাল।

আর সিলেট জেলার ১ লক্ষ ৩৭ হাজার ৩৬৩ পরিবার পাবে মোট ২ লক্ষ ৭৪ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল, ২ লক্ষ ৭৪ হাজার ৭০০ মেট্রিক টন চিনি ও ২ লক্ষ ৭৪ হাজার ৭০০ মেট্রিক টন মসুরের ডাল।

এছাড়া মৌলভীবাজার জেলার ৭২ হাজার ৪২৬টি, সুনামগঞ্জ জেলার ১ লক্ষ ১৪ হাজার ৯১২টি ও হবিগঞ্জ জেলার ৯১ হাজার ৮২০টি পরিবার টিসিবি’র পণ্য পাবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, টিসিবি’র পণ্য বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে থাকবে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে থাকবে মনিটরিং টিম। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ও উপজেলা প্রশাসনের পক্ষে পৃথক মনিটরিং টিম মাঠে থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাস, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দু রশিদ রেণু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ছামির মাহমুদ,  জেলা প্রশানের এনডিসি রেহানা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকারী কমিশনার ফজলে ওয়াহিদ, মাহবুবুর রহমান, জেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ রাসেল, কার্যনিবাহী সদস্য মিঠু দাস জয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে