editor
প্রকাশিত: 9:02 PM, March 20, 2022

বিনোয়োগ প্রতিবন্ধকতা কাটাতে অনলাইনে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু হয়েছে
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেছেন, দেশে সকল পর্যায়ে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার জন্যই অনলাইনে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীরাও সহজেই এ সার্ভিস পেতে পারেন। ইতোমধ্যে ১৯টি সরকারি বিভাগ ও সংস্থার ৫৮টি সার্ভিস অনলাইনে দেয়া হচ্ছে।
তিনি রোববার নগরীর একটি হোটেলে আয়োজিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান। বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, বিডা’র সদস্য অভিজিৎ চৌধুরী, সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ, সাবেক সভাপতি এটিএম শোয়েব, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আলীমুল এহসান চৌধুরী, ভেজেটেবল এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতি হিজকিল গুলজার, মাহা’র স্বত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দুলাল মিয়া, নারী উদ্যোক্তা সাবিলা কান্তা প্রমুখ।
বিডা’র সিলেট বিভাগীয় পরিচালক জুলিয়া যেসমিন মিলির পরিচালনায় এ কর্মশালায় প্রধান অতিথি আরও বলেন, অভিষ্ট লক্ষ্য অর্জনের লক্ষে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দেশি-বিদেশি বিনিয়োগ ক্ষেত্রে সহজতর পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য সকল মহলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সিলেট বিভাগের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে