editor

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

মুরসির ছেলেকে বিষপ্রয়োগে হত্যা: আইনজীবীদের অভিযোগ

মুরসির ছেলেকে বিষপ্রয়োগে হত্যা: আইনজীবীদের অভিযোগ

6

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আইনি পরামর্শক হিসেবে কর্মরত ব্রিটেনের একটি বিশেষজ্ঞ দল বলছে, বছরখানেক আগে তার (মুরসি) ছোট ছেলেকে প্রাণঘাতী পদার্থ দিয়ে হত্যা করা হয়েছে।

এ সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য ওই বিশেষজ্ঞ দলের কাছে রয়েছে বলে মিডল ইস্ট আইয়ের খবরে দাবি করা হয়েছে।

6

২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মিসরের রাজধানীর দক্ষিণাঞ্চলে গিজার একটি হাসপাতালে ২৫ বছর বয়সী ওই তরুণকে মৃত পাওয়া যায়। এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

তখন কায়রোতে তার আইনজীবী আবদলে মাকসুদ বলেন, বন্ধুর সঙ্গে গাড়ি চালানোর সময় আবদুল্লাহর হার্টঅ্যাটাক হয়েছে। তার বন্ধু তখন গাড়ি থামিয়ে তাকে আল-ওয়াহা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকেরা তার জ্ঞান ফেরাতে পারেননি।

4

আবদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে রোববার তার আইনি দল জানায়, এমন কিছু তথ্য হাতে মিলেছে, যাতে এই মৃত্যুর ঘটনায় নতুন কারণ পাওয়া গেছে।

তারা বলেন, যেসব তথ্য পাওয়া গেছে, তাতে বোঝা যাচ্ছে, শরীরে বিষাক্ত পদার্থ ঢোকানোর পর ২০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবেই তাকে কাছের হাসপাতালে নেয়া হয়নি।

আইনি দলের প্রধান টবি ক্যাডম্যান বলেন, তার মৃত্যুকে ঘিরে এখনো অনেক রহস্য রয়ে গেছে। এখনো বেশ কিছু প্রশ্নের জবাব পাওয়া যায়নি। আবদুল্লাহ মৃত্যুর ভয় নিয়ে দিন পার করছিলেন।

6

২০১৯ সালের জুনে আদালত কক্ষে প্রেসিডেন্ট মুরসির মৃত্যুর পর আবদুল্লাহ অভিযোগ করে বলেছিলেন, তার বাবাকে হত্যা করা হয়েছে। এজন্য সরকারি কর্মকর্তাদের তিনি দায়ী করেছিলেন।

তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ তাউফিক, তার পূর্বসূরি মাজদি আবদেল গাফফার, মোহাম্মদ শিরিন ফাহমি ও মামলার বিচারকের বিরুদ্ধে তার বাবাকে হত্যার অভিযোগ করেন।

5

মুরসি ছিলেন মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। পরবর্তীতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেন তখনকার সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

4 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
5