editor

প্রকাশিত: 9:18 PM, March 20, 2022

মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার ব্যাপারে খুবই আন্তরিক  : অধ্যাপক মোঃ জাকির হোসেন 

মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার ব্যাপারে খুবই আন্তরিক  : অধ্যাপক মোঃ জাকির হোসেন 

মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার ব্যাপারে খুবই আন্তরিক  : অধ্যাপক মোঃ জাকির হোসেন 

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, কল্লগ্রাম একটি ঐতিহ্যবাহী এলাকা। এই কল্লগ্রাম খুবই ঐক্যবদ্ধ একটি গ্রাম। যে কোনো দুর্যোগ দুর্ভিপাকে কল্লগ্রামবাসী একে অন্যের পাশে এসে দাঁড়ায় এবং সহযোগিতা করে। কল্লগ্রাম সিটি কর্পোরেশনের শেষ সীমানায় অবস্থিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ‘গ্রাম হবে শহর’। এই লক্ষ্যকে কেন্দ্র করেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড বর্ধিত হয়ে ৩৯টি ওয়ার্ডে পরিনত হয়েছে। আরও তিনটি ওয়ার্ড গঠিত হবে। যদিও ৫২টি ওয়ার্ড গঠনের পরিকল্পনা রয়েছে।  জনসংখ্যার ভিত্তিতে পযার্য়ক্রমে সবগুলো ওয়ার্ডই গঠিত হবে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী কে কোন দলের তা বিবেচনায় না এনে নগরীর উন্নয়নে সিটি কর্পোরেশনকে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ১২০০ কোটি বরাদ্দ দিয়েছেন। পরবর্তীতে কি হয়েছে তা আপনারা অবগত আছেন। শুধু বলতে চাই ২৭টি ওয়ার্ড যে ধরনের সুযোগ-সুবিধা পায় সেই সব সুযোগ-সুবিধা যেন নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ধরনের দুর্নীতিকে বরদাস্ত করা হবে না।  আমরা আপনাদের পাশে আছি। আপনাদেরকে নিয়ে আগামীতে পবিত্র এই ভূমিকে পরিবেশ বান্ধব ও আদর্শিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই এবং আপনাদের সবার একান্ত সহযোগিতা কাম্য। তিনি খেলাধুলার প্রসঙ্গ টেনে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার ব্যাপারে খুবই আন্তরিক। জননেত্রী শেখ হাসিনা হলো খেলাধুলায় অনুপ্রেরণার নাম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকারের আমলেই খেলাধুলায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। গত ১৮ মার্চ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ২০ বছর পর পরাজিত করেছে যা সরকারের একটি সফলতার অংশ। সিলেটেও খেলাধুলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। নতুন বিভাগীয় স্টেডিয়াম হয়েছে। সিলেটে আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হচ্ছে। সবই মাননীয় প্রধানমন্ত্রীর খেলাধুলার ব্যাপারে আন্তরিকতার ফসল। শুধু খেলাধুলা নয় শিক্ষা ক্ষেত্রেও সিলেট এগিয়ে যাচ্ছে। সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মহোদয়ের প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নয়ন সহ শিক্ষার উন্নয়ন হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় এখনো উন্নয়ন অব্যাহত রয়েছে। আগামীতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে। খেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
রবিবার (২০ মার্চ) বিকাল ৩ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত ৩৩ নং ওয়ার্ডের কল্লগ্রাম নাজিমগর টিল্লাপাড়া মাঠে কল্লগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত ‘কল্লগ্রাম ১ম সিক্স এ- সাইড ক্রিকেট টুনার্মেন্ট-২০২২ এর ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে তিনি এসব বক্তব্য রাখেন।
এসময়ে উপস্থিত ছিলেন মোঃ ফখরুল ইসলাম দুলু, সৈয়দ ফয়জুর রহমান, হাজী জওয়াই, মিছবাহ উদ্দিন সারো, মোঃ হিমেল আহমেদ, শফিকুর রহমান, আপ্তাব আহমেদ, জামাল আহমদ, মোঃ কামরুল আহমেদ, সিরাজুল ইসলাম মিরাজ,  পারভেজ আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। ক্রিকেট টুনার্মেন্টটি পরিচালনায় করেন মুবিন, তুহিন, মুক্তার হোসেন জাবেদ, তুহিন, মোমিন, শাহনুর, সুলতান, আফসান,রায়হান,রাসেল,সুলতান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন