editor

প্রকাশিত: 9:24 PM, March 20, 2022

নবীগঞ্জে ভূয়া চিকিৎসকের অপ-চিকিৎসায় রোগীর মৃত্যু: স্বজনদের মধ্যে উত্তেজনা

নবীগঞ্জে ভূয়া চিকিৎসকের অপ-চিকিৎসায় রোগীর মৃত্যু: স্বজনদের মধ্যে উত্তেজনা

নবীগঞ্জে ভূয়া চিকিৎসকের অপ-চিকিৎসায় রোগীর মৃত্যু: স্বজনদের মধ্যে উত্তেজনা

মোঃ সাগর মিয়া // নবীগঞ্জ থেকেঃ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে ভুয়া পল্লী চিকিৎসক মিজানুর রহমান আব্দুল্লার ভুল চিকিৎসায় হাবিব উল্লা (৬৫) নামের এক বৃদ্ধ’র মৃত্যুর হয়েছে। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর মৃত ব্যক্তির স্বজনরা ভুয়া ডাক্তার মিজানুর রহমান আব্দুল্লাকে তার চেম্বারে অবরোদ্ধ করে রাখেন। পরে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি দেখে দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হলেও রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়া নামক গ্রামের হাবিব উল্লা গতকাল রবিবার দুপুরে হার্টের সমস্যা নিয়ে পল্লী চিকিৎসক মিজানুর রহমান আব্দুল্লার চেম্বারে আসেন। এ সময় তার বুকে প্রচন্ড ব্যথা ছিল। এ সময় ভুয়া চিকিৎসক মুমুর্ষ ব্যক্তি ওই রোগীকে রোগ নির্ণয় না করেই ইনজেকশন পুশ করেন। সাথে সাথে হাবিব উল্লা নিস্তেজ হয়ে পড়েন। সাথে সাথে রোগীর স্বজনরা ইনাতগঞ্জ বাজারে এমবিবিএস ডাক্তার ফয়জুল হোসেনের কাছে নিয়ে আসলে তিনি মৃত ঘোষণা করেন। এ সময় ডাক্তার ফয়জুল হোসেন ভূয়া চিকিৎসক মিজানুর রহমান আব্দুল্লাহকে তার চেম্বারে ডেকে এনে কি ইনজেকশন পুশ করেছেন বা প্রেসক্রিপশনে লেখা নেই কেন জানতে চাইলে তিনি ইনজেকশন দেয়ার কথা স্বীকার করলেও কি ইনজেকশন পুশ করেছেন সেটা বলেননি। জানাযায়,মিজানুর রহমান আব্দুল্লাহ বাড়ি বরিশালে। তিনি গোয়াবাজারে একজন ডাক্তারের কম্পিউটার  হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তিনি বিগত প্রায় ১০/১২  বছর পূর্বে ইনাতগঞ্জ বাজারে ফাতেমা ফার্মেসীতে এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে রেজিষ্টেশন নাম্বারসহ সাইন বোর্ড বসিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। এমবিবিএস ডাক্তার ভেবে এলাকার সহজ সরল লোকজন চিকিৎসা নিতে তার কাছে ছুটে আসেন। চেম্বারও জমে উঠে বেশ ভাল। এভাবে প্রায় ২/৩ বছর চলার পর তার আচার আচরনে এলাকাবাসীর সন্দেহ হয় আসলেই সে এমবিবিএস ডাক্তার কি না। পরে এলাকাবাসীর অভিযোগের প্রক্ষিতে তৎকালীন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাহমুদুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইনাতগঞ্জ বাজার ফাতেমা ফার্মেসীতে মিজানুর রহমান আব্দুল্লার চেম্বারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সে এমবিবিএস সার্টিফিকেট দেখাতে পারেনি। ভূয়া এবং প্রতারনা করে চিকিৎসা পরিচালনা করায় মোবাইল কোর্টে তাকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। প্রায় সাড়ে ৩ মাস কারাভোগের পর সে আর কোনদিন চিকিৎসা করবেনা মর্মে মাননীয় আদালতে লিখিত দেয়ার পর জামিনে আসেন। জামিনে আসার কিছুদিন পরই পূণরায় ফাতেমা ফার্মেসীতে চিকিৎসা শুরু করে। যা আজও অব্যাহত রয়েছে। এলাকাবাসী জানান মিজানুর রহমান আব্দুল্লাহ একজন প্রতারক চিকিৎসকই নন,তার চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে। প্রায়ই তিনি চেম্বারে বসে মোবাইল ফোনে কথা বলে ব্যস্ত থাকেন। তিনি এক সন্তানের জনক হলেও স্ত্রী সন্তান রেখে নবীগঞ্জের বড় ভাকৈর গ্রামে স্ত্রী অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। খবর পেয়ে বড় স্ত্রী তার বিরুদ্ধে  মামলা দায়ের করলে প্রায় দুই মাস কারাভোগ করে জামিনে বেরিয়ে আসেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন ঘটনাটি দু:খজনক। খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন