editor
প্রকাশিত: 9:27 PM, March 20, 2022

২৮ মার্চ হরতালের সমর্থনে সিলেটে বাম জোটের মিছিল-সমাবেশ
ভোজ্যতেল, পেঁয়াজ, চাল-ডাল-সিলিন্ডার গ্যাস, পানিসহ নিত্যপণ্েযর লাগামহীন দাম বৃদ্ধির বিরুদ্ধে আগামী ২৮ মার্চ সোমবার সারাদেশে আধাবেলা হরতালের সমর্থনে সিলেট নগরীতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ মার্চ) বিকেল ৪ টায় নগরীর সিটি পয়েন্টে সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক খায়রুল হাছান।
বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমবেশে বক্তব্য রাখেন সিপিবি সিলেট বিভাগের সমন্বয়কারী এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন, ওর্য়াকাস পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক ডা. হরিধন দাস, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য রেজাউর রহমান রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন আজ সারাদেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ সারাদিন যা আয় করে তা দিয়ে সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্য হারিয়েছে। টিসিবির গাড়ির পেছনে মানুষের দীর্ঘ সারি তার প্রমাণ। সরকার আজ জনগণের দিকে না তাকিয়ে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে।তাদের সিন্ডিকেটের সাথে সরকারি যোগসাজশে এই মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে।বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কেটে চলছে এই লুটপাটের কারবার।”
নেতৃবৃন্দ সামনে রোজার মাসেও এই দামবৃদ্ধির ঘটনায় জনগণকে হুশিয়ার হয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহবান জানান তারা।
সিটি পয়েন্টে সমাবেশ শেষে হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল নগরীর আম্বরখানা পয়েন্ট গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন