editor

প্রকাশিত: 11:21 PM, March 20, 2022

বালাগঞ্জে উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বালাগঞ্জে উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বালাগঞ্জে উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের বালাগঞ্জে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীরা। এসময় তারা অভিলম্বে এই সিন্ডিকেট কমিটি বাতিল করে গ্রহনযোগ্য নেতাকর্মীদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবী জানান।

রোববার রাতে বালাগঞ্জ উপজেলা সদরে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি নেতা মামুনুর রশিদ সুহেল, একে আজাদ পনির, জামাল আহমদ খলকু, হারুন আহমদ, মো. বদরুজ্জামান, মিজু আহমদ লুলু, হেলাল আহমদ, আব্দুল মুকিত, জয়নাল আহমদ, মশাহিদ আলী পাখি, মদরিস আলী, নেছার আহমদ, তোফায়েল আহমদ, ঝুনুর আহমদ ঝুনু, নেপুর মিয়া, জুবায়ের আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমুল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী ছইল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন- বালাগঞ্জ উপজেলায় বিএনপিকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে সিন্ডিকেটের মাধ্যমে অযোগ্য, অগ্রহণযোগ্য, সরকার দলের সুবিধাভোগী দালালদের দিয়ে সিলেটে বসে কাউন্সিল ছাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এর পর দলের অস্থিত্বকে বিনষ্ঠ করার প্রয়াসে সিন্ডিকেট কমিটি দিয়ে পাতানো কাউন্সিল করা হয়। আর এই কাউন্সিলে কতিত বিজয়ী নেতারা নিজেদের একান্ত অনুগতদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কতিত এই কমিটিতে দলের হেভিওয়েট নেতাদেরকে সদস্য পর্যন্ত রাখা হয় নি। মামলা হামলায় জর্জরিত নেতাকর্মীদের ঠাই হয়নি সিন্ডিকেট কমিটিতে।

তারা বলেন, অভিলম্বে উপজেলার সকল ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে কমিটি করে উপজেলা বিএনপির সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। না হলে বালাগঞ্জে অস্থিত্ব হারাবে বিএনপি। আমরা তৃণমুলের কান্ডারী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করি।

এসম তারা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির সবাইকে বালাগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে অবিলম্বে উপজেলা বিএনপির কমিটি বাতিল করার দাবি জানান।

এসময় উপজেলার ৬টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন