editor

প্রকাশিত: 3:19 PM, March 21, 2022

কাল থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান

কাল থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান

কাল থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্র্মবিরতি সফলের আহ্বান

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরী সভা

সিলেটে ৪ দফা দাবীতে মঙ্গলবার সকাল থেকে সড়ক পরিবহন শ্রমিকদের কর্মবিরতি সফলের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার দুুপুরে এক ইউনিয়নের এক জরুরী সভায় মঙ্গলবার থেকে সিলেট জেলায় বাস মিনিবাস মাইক্রোবাস পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালনের আহ্বান জানান তারা।
দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ কার্যালয়ে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, কার্যকরী সভাপতি রনু মিয়া, সহ সাধারন সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য সাহেদ আহমদ, আলাউদ্দিন আহমদ, শাহ রিপন। এছাড়া সভায় সিলেট জেলার অন্তর্ভুক্ত ৬৯ টি পরিবহন শ্রমিক ইউনিয়ন উপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে হাজী ময়নুল ইসলাম বলেন, পরিবহন শ্রমিকরা জাতির অন্যতম চালিকা শক্তি। আমাদের শ্রমিকরা নিজেদের ঘাম জড়িয়ে পরিবহন সেবার মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখতে অগ্রনী ভুমিকা পালন করে। এরপরও পরিবহন শ্রমিকরা অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত। আমরা সুনির্দিষ্ট ও ন্যায্য ৪ দফা দাবীতে ইতোমধ্যে মানববন্ধন ও স্মারকলিপি পেশ সহ শান্তিপূর্ণ কর্মসূচী পালন করেছি। ২০ মার্চ পর্যন্ত আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময় দিয়েছিলাম। কিন্তু আজ অবধি আমাদের ৪টি দাবীর একটিও পূরণ হয়নি। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে আরো ২ দিন অপেক্ষা করে ২২ মার্চ মঙ্গলবার থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিক কর্মবিরতি কর্মসূচী ঘোষণা করেছি। আমাদের দাবী বাস্তবায়ন না হলে সিলেট বিভাগের বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
বক্তারা বলেন আমাদের ৪ দফা দাবী হলো: (১) সড়ক দুর্ঘটনাজনিত মামলায় ৩০৪(খ) ধারায় চালককে জামিন প্রদান করতে হবে। (২) ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করতে হবে। (৩) নুতন ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান করতে হবে, একই সাথে পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেয়া পুনরায় চালু করতে হবে। (৪) সরকারী খাস জমিতে গাড়ী পার্কিংয়ের স্থান প্রদান করতে হবে এবং রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করতে হবে।
সভায়, সিলেট জেলার আওতাধিন সকল বাস মিনিবাস কোচ মাইক্রোবাস চালক ও শ্রমিকদের মঙ্গলবার ভোর থেকে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে