editor
প্রকাশিত: 10:01 PM, March 21, 2022

কানাইঘাটে কামালের পা কেটে নেওয়ার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা ইউপি সদস্য সহ ২ জনকে আদালতে সোপর্দ
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামের গোষ্টিগত দ্বন্ধের জের ধরে হত্যা মামলার আসামী কামাল উদ্দিনকে প্রতিশোধ পরায়ন হয়ে ডান পায়ের গোড়ালী কেটে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন গুরুতর আহত কামাল উদ্দিনের স্ত্রী সেলি বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত স্থানীয় ইউপি সদস্য আফতাব উদ্দিন (৫০) ও ছত্রপুর গ্রামের গ্রেফতারকৃত মামুন উদ্দিনের স্ত্রী ফাতেহা বেগম (৩০) সহ অপর গোষ্টির ৮ জনকে আসামী করে গত রবিবার কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং-১৯ তারিখ-২০/৩/২২ইং। ধৃত ইউপি সদস্য আফতাব উদ্দিন ও ফাতেহা বেগমকে গতকাল সোমবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাইদুল ইসলাম জানিয়েছেন ঘটনার হুকুম দাতা ও মূল পরিকল্পনাকারী হিসাবে কামাল উদ্দিনের উপর বর্বচিত হামলার ঘটনায় ইউপি সদস্য আফতাব উদ্দিনকে এ মামলায় আসামী করা হয়েছে। এফআইআর ভূক্ত আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। প্রসঙ্গত যে, ছত্রপুর গ্রামে গোষ্টিগত দ্বন্ধের জের ধরে ২ বছর পূর্বে অপর গোষ্টির এবাদুর রহমানকে কামাল উদ্দিন গোষ্টির লোকজন হত্যা করেন। এবাদ হত্যা মামলার আসামী ছিলেন কামাল উদ্দিন। এ হত্যাকান্ডের প্রতিশোধ নেওয়ার জন্য গত শনিবার বিকেল ৫টার দিকে কামাল উদ্দিন নিজ বাড়ী থেকে গাছবাড়ী বাজারে যাবার পথে পথিমধ্যে এবাদুর রহমানের গোষ্টির লোকজন কামাল উদ্দিনের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা করে তার দুই পায়ে উপর্যপুরী আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ডান পায়ের গোড়ালী অংশ কেটে নিয়ে যায় হামলাকারীরা। পরদিন রবিবার বিকেল ৫টার দিকে পুলিশ এলাকায় তল্লাশী চালিয়ে কামাল উদ্দিনের উপর হামলাকারী মামুন আহমদের বসত বাড়ীর পুকুরের পাড়ে একটি খড়ের ঘর থেকে কেটে নেওয়া পা পলিথিনে মুড়ানো অবস্থায় উদ্ধার করে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর