editor

প্রকাশিত: 10:11 PM, March 21, 2022

বিচ্ছেদ প্রতারণা: সেই মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিচ্ছেদ প্রতারণা: সেই মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিচ্ছেদ প্রতারণা: সেই মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
একাধিক বিয়ে প্রতারণায় আমেরিকা প্রবাসী সিলেটের মেয়ে শারমীন সুরভী মৌসুমী ও তার বাবা-মায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

চলতি মাসের বুধবার (১৬ মার্চ) সিলেটের একটি আদালত থেকে তাদের বিরুদ্ধে পুন:গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সাইফুর রহমান গ্রেফতারি পরোয়ানা জারি করে তামিলের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেন। এর আগে ১৩ মার্চ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মৌসুমী ছাড়াও পরোয়ানাভুক্ত তার বাবা সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট চুনাহাটি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী রফিকুর আর এম এ মুনিম (৫০) ও স্ত্রী ইমামা বেগম (৪৫)। মেয়েকে বিয়ে দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার মামলা তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম আদালতে মৌসুমী ও তার বাবা-মাকে অভিযুক্ত করে একটি দরখাস্ত মামলা (সিআর নং-১১/২০২১) হয়। মামলাটি দায়ের করেন মৌসুমীর ২য় স্বামী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগের আব্দুল কুদ্দুছের ছেলে নগরের হাউজিং এস্টেট ৫৬ নম্বর বাসার বাসিন্দা জাকের আহমদ।

আদালতের নির্দেশে তদন্তপূর্বক এয়ারপোর্ট থানা পুলিশ মামলাটি (নং-৭(২)২১) রেকর্ড করে। এজাহারে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করার অভিযোগ আনেন ভুক্তভোগী জাকের আহমদ।

তদন্তেও সত্যতা প্রমাণিত হয়। ফলে গত বছরের ২৭ ডিসেম্বর সিলেট এয়ারপোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) সিকন্দর আলী আদালতে অভিযোগপত্র (৪৩৯) দাখিল করেন।

অভিযোগপত্রে মৌসুমী ও তার বাবা-মাকে অভিযুক্ত করেন। তাদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারের স্থলে এক লাখ টাকা পরিশোধ দেখানো এবং ২০ লাখ টাকার মুয়াজ্জল দেখিয়ে নিকাহনামা সম্পাদন করে প্রতারণার অভিযোগের প্রমাণ পান।

অভিযোগপত্রের স্বপক্ষে মতামত দেন আদালতের পিপি। মামলায় জব্দকৃত আলামতের মধ্যে মৌসুমী কর্তৃক প্রথম স্বামী ডা. মো. ফরিদ আহমদের সঙ্গে বিয়ের কাবিননামা ও অর্থ-আত্মসাত কল্পে প্রতারণাপূর্বক তার বিরুদ্ধে দায়েরী পরিবারিক মামলার তথ্য-প্রমাণও উপস্থাপন করেন আদালতে। ফলে আদালত স্বপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র আরও জানায়, প্রতারণার আশ্রয় নিয়ে সুন্দরী মেয়েকে বিয়ে অতঃপর বিচ্ছেদ ঘটিয়ে মামলার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পরিবারটির বিরুদ্ধে। তাদের এমন ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন চিকিৎসক ও প্রবাসী যুবক।

মেয়েকে বিয়ে দেওয়ার পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই যেন নেশা হয়ে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র প্রবাসী রফিকুর আর এম এ মুনিম দম্পতির। আমেরিকান মৌসুমীর প্রতারণায় স্বপ্নের সমাধি হয়েছে অনেক যুবকের। খেসারত দিতে হয়েছে মামলার ঘানি টেনে। যেমনটি হয়েছে যুবক জাকের আহমদ ও ডা. ফরিদের বেলায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে