editor

প্রকাশিত: 11:56 PM, January 9, 2019

ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজে ছাত্রদল-ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজে ছাত্রদল-ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অধ্য বুধবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছাত্রদলের ৩জন ও ছাত্রলীগের ২জন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে ছাত্রদলের দুই কর্মীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ছাত্রলীগের আহত ২জন হলেন, লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ গ্রামের আব্দুস সুবহানের পুত্র জনি আহমদ (১৯), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সুমন আলীর পুত্র কামরান আহমদ (১৮)।

উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম রায়গড় গ্রামের মানিক মিয়ার পুত্র মোঃ জাহিদ আহমদ (১৯), একই ইউনিয়নের নগর গ্রামের মসুদ মিয়ার পুত্র ফাহিম আহমদ (১৮) ও রায়গড় গ্রামের হারুন রশীদের পুত্র সাকিল আহমদ (১৯)।

আহতদের মধ্যে ৪জনকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে মোঃ জাহিদ আহমদ নামের এক ছাত্রদল কর্মীর পায়ের আঙুল কেটে গেলে তাকে তাৎক্ষণিক সিলেটের বেসরকারি হাসপাতাল হেলথ কেয়ারে ভর্তী করা হয়।

জানা যায়, বুধবার সকালে ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি হয়। সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ৩জন ও ছাত্রলীগের ২জন নেতাকর্মী আহত হন।
তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাস বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে ছিল। আমরা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন কলেজ ক্যাম্পাস শান্ত রয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রলীগের ৪/৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে