editor

প্রকাশিত: 6:52 PM, March 22, 2022

২৮মার্চ হরতালের সমর্থনে সিলেটে বাম জোটের লিফলেট বিতরণ ও গণসংযোগ

২৮মার্চ হরতালের সমর্থনে সিলেটে বাম জোটের লিফলেট বিতরণ ও গণসংযোগ

২৮মার্চ হরতালের সমর্থনে সিলেটে বাম জোটের লিফলেট বিতরণ ও গণসংযোগ

ভোজ্যতেল, পেঁয়াজ, চাল-ডাল-সিলিন্ডার গ্যাস, পানিসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগামী ২৮ মার্চ সোমবার সারাদেশে ভোর ৬ থেকে দুপুর ১২ টা অর্ধদিবস  হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নেতৃবৃন্দ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট করেছেন।
মঙ্গলবার (২২ মার্চ)  বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত সিলেট নগরীর  ধোপাদিঘী, রংমহল টাওয়ার, বন্দর বাজার, মহাজন পট্টি, সুরমা মার্কেট এলাকায় বাম গণতান্ত্রিক জোট এর নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিতি ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবির জেলা সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক খায়রুল হাছান, ওয়ার্কস পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. হরিধন দাস,  বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, খেলাঘর জেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, ছাত্র ইউনিয়ন জেলা নেতা মনিষা ওয়াহিদ,  ছাত্র ইউনিয়ন জেলা  সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সাদিয়া নৌশিন, বুশরা সোহেল প্রমুখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ সারাদিন যা আয় করে তা দিয়ে সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্য হারিয়েছে। টিসিবির গাড়ির পেছনে মানুষের দীর্ঘ সারি তার প্রমাণ। সরকার আজ জনগণের দিকে না তাকিয়ে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে।তাদের সিন্ডিকেটের সাথে সরকারি যোগসাজশে এই মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কেটে চলছে এই লুটপাটের কারবার।”
নেতৃবৃন্দ সামনে রোজার মাসেও নতুন করে দামবৃদ্ধির চক্রান্ত চলছে তাই ২৮ মার্চের হরতাল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এবং নিজেদের দোকান-পাঠ ১২ টা পর্যন্ত বন্ধ রেখে হরতাল পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন