editor

প্রকাশিত: 7:10 PM, March 22, 2022

আবু সালেহ তাহেরের ওপর দুস্কৃতিকারীদের পৈশাচিক হামলা : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর নিন্দা

আবু সালেহ তাহেরের ওপর দুস্কৃতিকারীদের পৈশাচিক হামলা : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর নিন্দা
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ তাহেরের ওপর দুস্কৃতিকারীদের পৈশাচিক হামলা
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর নিন্দা ও প্রতিবাদ
গতকাল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক আবু সালেহ তাহের এর ওপর একদল দুস্কৃতিকারী পৈশাচিক হামলা চালিয়েছে। তিনি বর্তমানে ওসমানী হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুস্কৃতিকারীদের এই ধরণের নগ্ন ও কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বর্তমান সরকার দেশকে বিরাজনীতিকরণের লক্ষ্যে এখন অধিক মাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী সরকার তাদের লালিত দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও আহত করার মাধ্যমে দেশে এক ভয়ানক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
বর্তমান জনবিচ্ছিন্ন সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। দেশের মানুষ যখন বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নিদারুন সংকটে নিপতিত, তখন প্রতিহিংসাপরায়ণ সরকার অব্যাহত গতিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে আহত করার পুরনো পথেই হাঁটছে। বর্তমান সরকার চিরকাল ক্ষমতায় টিকে থাকতে তাদের নীলনকশা বাস্তবায়নে এখন আরো বেশী মাত্রায় হিং¯্র হয়ে উঠেছে। কিন্তু জনগণের মিলিত শক্তির কাছে কোন নীল নকশাই কাজে আসবে না। আওয়ামী লীগ সরকার তাদের কৃতকর্মের বিরুদ্ধে জনগণের মিলিত স্রোতে আতঙ্কিত হয়ে নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন দেশব্যাপী বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অমানকি নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে।
জনগণের সঙ্গে প্রতারণা এবং স্বৈরাচারী আচরণের শাস্তি থেকে বর্তমান শাসকগোষ্ঠী জনগণের আদালত থেকে কখনোই রেহাই পাবে না। হামলা-মামলা-জুলুম-নির্যাতন ও হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করে বর্তমান সরকার জনবিষ্ফোরণের হাত থেকে বাঁচতে পারবে না। ন্যায়সঙ্গত আন্দোলনকে দমাতে পারবে না।”
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক আবু সালেহ তাহের এর ওপর হামলাকারী আওয়ামী দুস্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন