editor

প্রকাশিত: 7:41 PM, March 23, 2022

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন

সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৩ মার্চ) বুধবার দুপুর ১১টায় থেকে ২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এবং প্রাথমিক শাখার শিক্ষিকা সুস্মিতা শাওন এর যৌথ পরিচালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে কলেজ অডিটোরিয়ামে সকাল ১১টায় শুরু হয় অনুষ্ঠানের ১ম পর্ব আলোচনা সভা। স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজ কো-অর্ডিনেট প্রভাষক মো. ইমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।

বিশেষ অতিথি হিসেবে যুদ্ধকালীণ স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল (অবঃ) মো. আব্দুল মুবিন খন্দকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফিজ মজুমদার ট্রাস্টের যুগ্ম সচিব মো. খায়রুল আলম।

আলোচনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতির অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের পরম গর্বের ধন আর মুক্তিযোদ্ধারাই হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। অধ্যক্ষ হক সকল মুক্তিযোদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে জাতীয় পর্যায়ে তাদের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ।

অনুষ্ঠানের ২য় পর্বে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ, অনুষ্ঠানের শুরুতে অতিথি বীর মুক্তিযোদ্ধাদের কলেজের পক্ষ থেকে “সম্মাননা স্মারক প্রদান ও উত্তোরীয় পরিধান” পরিয়ে দেন অধ্যক্ষ। সবশেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত সুবর্ণ জয়ন্তী প্রানবন্ত অনুষ্ঠানমালার। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে