editor

প্রকাশিত: 8:06 PM, March 23, 2022

গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার জমজমাট অভিষেক সম্পন্ন

গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার জমজমাট অভিষেক সম্পন্ন

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার প্রথম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শতশত নারী পুরুষের উপস্থিতিতে ফিলাডেলফিয়া সেইন্ট টমাস চার্চে আয়োজিত অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য হয়ে উঠেছিল বিভিন্ন রাজ্য থেকে আসা লোকজনের উপস্থিতিতে। দেশের বাইরে আমেরিকার একটি ঐতিহাসিক এলাকায় নিজেদের অঞ্চল নিয়ে অস্তিত্ব জানান দিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ এলাকার লোকজন।

আমেরিকার বিভিন্ন নগরে বাংলাদেশীদের ব্যাপক স্থানান্তর চলছে। অভিবাসীদের আগমনের নগর নিউইয়র্কের অদূরেই পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া নগর বাংলাদেশীদের স্থানান্তরের এক গুরুত্বপূর্ন নগর হয়ে উঠেছে৷ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইশতেহার ঘোষণার ঐতিহাসিক এ নগরকন্দ্রে অন্যান্য দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকা উড্ডীন রয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ব্যাপক সংখ্যক লোকজনের বসবাস এখন ফিলাডেলফিয়ার বৃহত্তর এলাকা জুড়ে। ব্যবসা বাণিজ্য ও কর্মজীবি হিসেবে এগিয়ে থাকা এ প্রবাসীরা সংগঠিত হয়েছেন নিজেদের মধ্যে সংযোগের বন্ধন আরো দৃঢ় করার লক্ষ্যে।

২০ মার্চ রোববার গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত সংগঠনের সভাপতি সালা ইউ খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জসিম উদ্দিন। পরবর্তীতে সাধারণ সম্পাদক হাসান আহমেদের শুভেচ্ছা বক্তব্য এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সহ সাধারণ সম্পাদক আকছার মোহাম্মদ জুনেদ এবং সহ কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ চৌধুরীর সঞ্চালনায় বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতি ইউএসএ এর সভাপতি আব্দুল মান্নান, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি হেলিম আহমদ, বেলাল উদ্দিন, ফয়সাল আহমদ, ফয়জুর রহমান ফটিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও আব্দুল হাসিব মামুন, ডাঃ আব্দুল মালিক, সাদেক মিয়া কাপ্তান, আওতাদ চৌধুরী, শেখ আতিকুল ইসলাম, মাশুকুল ইসলাম খান, এবাদ চৌধুরী, গৌছ খান, হোসেন লস্কর, ময়নুল ইসলাম, ফয়েজ আহমদ চৌধুরী, লুৎফুর রহমান, জনি শিকদার, আলীম উদ্দিন ও হেলিম উদ্দিন প্রমুখ। উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন এ আর খান লাভলু। কার্যকরী কমিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন কোষাধ্যক্ষ সালাম এ খান ও কার্যকরী সদস্য ইবরাহীম খান। নতুন প্রজন্ম থেকে বক্তব্য দেন ফাতেমা সালাম খান।

চমৎকার আবহাওয়ায় গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার প্রথম অভিষেক অনুষ্ঠানে নিউইয়র্ক, নিউজার্সি সহ আশেপাশের নগর থেকে স্বদেশীদের ব্যাপক সমাগম ঘটে। পেনসিলভেনিয়ায় স্বদেশী অন্যান্য সংগঠনের নেতারা ফুল দিয়ে অভিষিক্ত কমিটিকে সংবর্ধিত করেন।

বক্তারা বলেন, বৃটিশ উপনিবেশিকতার সময় থেকেই গোলাপগঞ্জ পূর্ব বাংলার সবচেয়ে অগ্রসর এলাকা হিসেবে পরিচিত ছিল। বাঙ্গালীর শিক্ষা সংস্কৃতিতে এ এলাকার মানুষ অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধে পালন করেছেন ঐতিহাসিক ভূমিকা। পূর্বসূরীদের সুনাম ও ঐতিহ্য ধারণ করে প্রবাসেও আঞ্চলিক সংগঠন হিসেবে গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়া অগ্রসর ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেন। মধ্যান্নভোজ আপ্যায়ন এবং সভাপতির ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে