editor
প্রকাশিত: 9:48 PM, March 23, 2022

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাতকে জাপার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক আ.ন.ম. ওহিদ কনা মিয়া বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগন দিশেহারা। অসাধু কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। সরকারদলীয় লুটেরা মুনাফাভোগী সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনগণ চোখে সরষে ফুল দেখছে। চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয়। জনগণ আওয়ামী দুঃশাসন ও লুটপাট থেকে বাচঁতে চায়।
বুধবার (২৩ মার্চ) দুপুরে ছাতক উপজেলার জাপার অঙ্গ সংগঠনের উদ্যোগে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাপার সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের সভাপতিত্বে ও যুবসংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলার যুবসংহতির সভাপতি জহিরুল ইসলাম পরিচালনায় অনুষ্টিত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাপার সাধারণ সম্পাদক সামছুদ্দীন, সেলিম আহমদ, আসকর আলী, সেলিম আহমদ, রমজান আলী, আতাউর রহমান আতা, ডাক্তার পীর আব্দুল হান্নান, ব্যবসায়ী আব্দুল বাসিত, যুবসংহতির আহবায়ক কমিটির আহবায়ক ফয়জুল ইসলাস, মাওলানা হোসাইন আহমদ, অলি আহমদ ছায়েদ, ইসমাইল আলী, মনির মিয়া, কাপ্তান মিয়া, রাকিব আলী, হারিছ আলী, নুরুল হক, আজমল হোসেন, ইরপান আলী, আমির আলী, ছমির উদ্দিন, মিজানুর রহমান, রিপন আহমদ, আব্দুর নুর, এমরান আহমদ, আউয়াল মিয়া, খালেদ আহমদ, রফিক আলী, রাসেল আহমদ, আব্দুল গনি, আব্দুল জলিল, আছমত আলী, হোসিয়ার আলী, আবুল খয়ের মিয়া, উসমান আলী, কাওসার শ্রমিক নেতা খছরু মিয়া, তাহির উদ্দিন, রহমান, আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা বলেন, সরকার কিছু লোকজন দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে সফল হলেও দেশের জনগণের দুর্ভোগ দুর্দশা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সরকার ১০ টাকায় চাল, বিনামূল্যে সার ও ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতা বসে সব ওয়াদা বেমালুম ভুলে গেছে। জনদুর্ভোগ সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে পঙ্গু করে দিয়েছে। সরকারের কিছু এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতাকর্মীরা দুর্নীতি, লুটপাট এবং অর্থপাচার করে দেশের অর্থনীতি ধ্বংসস্তুপে পরিণত করেছে।-বিজ্ঞপ্তি
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর