editor
প্রকাশিত: 12:08 AM, March 24, 2022

দীঘির ইচ্ছা পূরণ
ডেস্ক রিপোর্ট
গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ এর জমকালো আসর। রাষ্ট্রের মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমবারের মতো পারফর্ম করার সুযোগ পেয়েছেন হাল সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। চিত্রনায়ক ইমনের সঙ্গে জুটি বেঁধে নেচেছেন তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকার খাতায় নাম লেখানো দীঘির দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে। যার কারণে বেশ উচ্ছ্বসিত এ নায়িকা। তিনি বলেন, আলহামদুলিল্লাহ্, সবার দোয়া ও ভালোবাসায় তিনবার শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এই আয়োজনের প্রতি আমার আলাদা আবেগ কাজ করে। তাই এখানে প্রতিবছরই আসা হয়।
শুধু গতবার কোভিডের কারণে উপস্থিত থাকতে পারিনি। ছোটবেলায় যখন দেখতাম, সবাই পারফর্ম করছেন, তখন ইচ্ছা হতো পারফর্ম করার। মনে মনে নিজেকে বলতাম আমিও যদি পারফর্ম করতে পারতাম। পারফরম্যান্স করতে পেরে মনের সেই ইচ্ছাটা পূরণ হলো। এতবড় অনুষ্ঠানে পারফর্ম করতে পারাকে আমি অনেক বড় পাওয়া হিসেবে দেখছি। ভীষণ ভীষণ ভালো লাগা কাজ করছে সত্যি বলতে। এদিকে, নায়িকা হিসেবে এখনো সেভাবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারেননি দীঘি। তবে তিনি নিজের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখেছেন। আশা করছেন শিশুশিল্পী হিসেবে যেভাবে সবার ভালোবাসা পেয়েছেন, সেভাবে নায়িকা হিসেবে কাজের মাধ্যমে ভালোবাসা
আদায় করে নেবেন। এ নায়িকা বলেন, নায়িকা হয়েছি তো মানুষের মর্যাদা-সম্মান পাওয়ার জন্য। দর্শকদের চাওয়াটা ফুলফিল করতে পারি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ্ এই চাওয়াটা আমি পূরণ করতে পারবো। আমার এতটুুকু নিজের উপর বিশ্বাস আছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে