editor

প্রকাশিত: 9:34 PM, March 24, 2022

সোনারপাড়ায় রাসেল-জুহেলীর ইয়াবা ব্যবসা !

সোনারপাড়ায় রাসেল-জুহেলীর ইয়াবা ব্যবসা !

সোনারপাড়ায় রাসেল-জুহেলীর ইয়াবা ব্যবসা!

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়া নবারুন আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন মো. মাহমুদ হোসেন রাসেল ও তার স্ত্রী ফারহানা আক্তার জুহেলী। এলাকার লোকজন রাসেলকে মাছ ব্যবসায়ী হিসেবেই চিনেন। তবে চাল-চলনে মনে হয় না মাছ ব্যবসায়ী। স্বামী-স্ত্রীর চালচলন বেশ পরিপাটি। মাছ ব্যবসায়ের আড়ালে এই দম্পতি যে সিলেট নগরীতে ইয়াবার বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন তা ছিল সবার অজানা। ৩৪ হাজার ৩শ’ পিস ইয়াবা নিয়ে এক সহযোগীসহ জুহেলী র‌্যাবের হাতে আটকের পর উন্মোচন হয় তাদের মুখোশ।

বৃহস্পতিবার নগরীর মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে ফারহানা আক্তার জুহেলী ও তার সহযোগী মুন্না মিয়াকে আটক করে র‌্যাব। তবে জুহেলীর স্বামী মাহমুদ হোসেন রাসেল এখনো রয়ে গেছে অধরা।

আটক জুহেলী সিলেটের জকিগঞ্জের মাহমুদ হোসেন রাসেলের স্ত্রী ও মুন্না মিয়া দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁওয়ের মৃত আজিজুল হকের ছেলে। আটকের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৪ হাজার ৩শ’ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৮৩ হাজার ৮৮৫ টাকা, ৫০ মার্কিন ডলার এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার জানান, সাধারণ ভাড়াটিয়ার বেশে মাহমুদ-জুয়েলী দম্পতি নগরীতে ইয়াবার কারবার করে আসছিল। তাদের সাথে সহযোগী হিসেবে কাজ করতো মুন্না মিয়া। বৃহস্পতিবার ভোররাতে নগরীর মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে জুহেলী ও মুন্নাকে আটক করা হয়।

সোমেন মজুমদার আরও জানান, মাছ ব্যবসায়ের আড়ালে মাহমুদ হোসেন রাসেল সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতো। এরপর সিলেট নগরীতে তার নেটওয়ার্কের মাধ্যমে ইয়াবা বিক্রি করতো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে