editor
প্রকাশিত: 4:49 PM, March 25, 2022

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর ২য় মৃত্যুবার্ষিকীতে মেধাবৃত্তি প্রদান ও স্মরণসভা
সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ মজুমদার এমপি বলেছেন, দীর্ঘজীবন পেয়েও কারো কারো অস্তিত্ব মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায়। আবার কেউ কেউ স্বল্প জীবন পেয়েও মানুষের হৃদকুঠিরে সম্মান ও ভালোবাসার স্থান করে নেন। মৃত্যুর পর হয়ে ওঠেন অমর। ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী তেমনি একজন মহৎ ব্যাক্তি, যার মৃত্যু সমাজের প্রতিটি স্তরের মানুষকে কাঁদিয়েছে। সেনাবাহিনীতে থাকতে দেশের জন্য লড়েছেন। আর পরবর্তী জীবনে বাঙালি জাতি তথা বিশেষ করে সিলেট অঞ্চলের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে উৎসর্গ করেছেন নিজের ব্যাক্তিগত ও পারিবারিক জীবনের সবকটি মুহুর্ত। মমত্ববোধে সমৃদ্ধ এমন শিক্ষক কিংবা সুশীল ব্যাক্তিকে হারানো সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য ক্ষতি। জুবায়ের সিদ্দিকী এমন এক ইতিহাস, যে ইতিহাসের মৃত্যু হয় না।
স্কলার্সহোমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম আয়োজিত স্মৃতিচারণ ও দোয়া এবং ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) ট্রাস্ট কর্তৃক স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ শুক্রবার (২৫ মার্চ) সকালে ক্যাম্পাস প্রাঙ্গনে অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আহমদ আল কবির চৌধুরী, জুবায়ের সিদ্দিকী বৃত্তিপ্রদান ট্রাস্টের চেয়ারম্যান ইয়াসমিন সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, হাফিজ মজুমদার ট্রাস্টের সেক্রেটারি লোকমান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি খায়রুল আলম, সদস্য প্রফেসর ড. ওবায়দুর রব, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পসের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ^াস।
বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মীনাক্ষি সাহা ও কামরুল আলম জুয়েলের পরিচালনায় জুবায়ের সিদ্দিকীর ‘ সিলেটি নাগরী লিপি ও বাংলা সাহিত্য’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা বিভাগের ফারজানা মোর্শেদ। শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতিচারণ করেন রকিব ও নাহিয়ান।
ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) ট্রাস্টের পক্ষ থেকে এবছর বিভিন্ন শ্রেণীর ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক মো. মনজুর আহমদ।
উল্লেখ্য- জুবায়ের সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে নেমেছিল শোকের ছায়া। পাশাপাশি শিক্ষক. শিক্ষার্থী এবং সচেতনমহলে উঠেছিলো স্মৃতিচারণার ঝড়। ক্যাম্পাসের মূল গেইটে ঢুকতেই বামে দেখা যায় দেয়ালিকা ‘হৃদ মাঝারে’। যেন সবাই সমস্বরে বলছেন, ‘তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না’। এর পাশেই আরেকটি ডেস্ক, যেখানে রাখা হয়েছে জুবায়ের সিদ্দিকীর লিখিত গ্রন্থসমূহ এবং লিখা হয়েছে ‘হৃদয়ের কথামালায় জানাই শ্রদ্ধা’। সিড়িঁর সম্মুখে কালো কাপড়ে ঢাকা ফ্ল্যাপে জুবায়ের সিদ্দিকীর ছবি, ছবিতে ঝুলানো কাপড়ের মালা। যেন সর্বত্র আছেন একজন জুবায়ের সিদ্দিকী।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে