editor
প্রকাশিত: 4:51 PM, March 25, 2022

দেশের জনগণকে জনসম্পদে পরিণত করার প্রচেষ্ঠায় সরকারের পাশাপাশি রোটারিও কাজ করে যাচ্ছে : ডিজিই রুহেলা খান চৌধুরী
ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী বলেছেন, বিশ^ব্যাপী রোটারি বিভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সমাজ ও রাষ্ট্রের মানুষের জীবনকে আরো সহজতর করার জন্য রোটারিয়ানরা কাজ করছেন। সংঘবদ্ধ রোটারিয়ানরা সমাজের পিছিয়ে পরা মানুষদের এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন বা নিচ্ছেন। ডিস্ট্রিক্ট ট্রেইনিং অ্যাসেম্বলিতে রোটারিয়ানদের সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন করে তোলার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার দীক্ষা দেয়া হয়। নারীর ক্ষমতায়ন, স্বাক্ষরজ্ঞান উন্নয়ন, কোভিড সতর্কতা, পরিবেশ রক্ষাসহ আরো অনেক কমিউনিটি সার্ভিসের লক্ষ্য নিয়ে আমরা ২০২২-২৩ সেশন শুরু করতে চাই।
রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ট্রেইনিং অ্যাসেম্বলি ২০২২-২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ শুক্রবার সিলেট নগরীর আমানুল্লাহ কনভেশন হলে দিনব্যাপী চলমান অ্যাম্বেলিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিডিজি ড. মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি শহিদ আহমদ চৌধুরী, পিডিজি এম. আতাউর রহমান পীর, আইপিডিজি ড. বেলাল উদ্দিন আহমদ, পিডিজি দিল নাশিন মহসিন, ডিজি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডিজি আবু ফয়েজ খান চৌধুরী, পিডিজি আব্দুল আহাদ প্রমূখ।
প্রোগ্রাম চেয়ার মাসুদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীত গাওয়া হয়। তারপর রোটারি ইনভোকেশন পাঠ করেন লিমি চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় ৬০০ রোটারিয়ানদের মিলনমেলায় দিনব্যাপী মুখরিত হয়ে ওঠে অ্যাসেম্বলি স্থান।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে