editor
প্রকাশিত: 8:13 PM, March 25, 2022
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলস ভাবে যুগোপযোগী শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগসহ অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আজ দেশ স্বাধীনতা লাভ করে, মুক্তিযুদ্ধাদের আত্বত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাঁদের কাছে আমার ঋনী। তিনি প্রশিক্ষণের মান এবং পরিবেশের ভূয়সী প্রশংসা করে আগামী দিনে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।
তিনি ২৫ মার্চ শুক্রবার সকালে নগরীর উপশহরস্ত ড.আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্স কলেজ অডিটোরিয়ামে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষক প্রশিক্ষণ কলেজ সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেট এর ২০২২ শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও সীমান্তিক পরিচালক আব্দুর রউফ তাপাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সীমান্তিকের মহাসচিব মোঃ শামীম আহমদ, টেকনিক্যাল ইউনিভার্সিটির ম্যানেজিং ট্রাস্টি ডক্টর আহমদ আল ওয়ালী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের কো-অডিনেটর হারুন রসিদ ও প্রভাষক মিথিলা’র যৌথ পরিচানায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী ক্বারী নজরুল ইসলাম, গীতা পাঠ করেন শিক্ষক স্বর্ণা পুরকায়স্ত। প্রশিক্ষণার্থীদের মধ্যে অভিমত ব্যক্ত করেন তানজিনা চৌধুরী।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার কলেজের প্রতিষ্টার পেক্ষাপট এবং বর্তমান অবস্থায় আসার পিছনে সীমান্তিকের প্রধান পৃষ্টপোষক,আন্তর্জাতিক মানব সম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, রুপালী ব্যাংকের সবেক চেয়ারম্যান,দেশের একমাত্র টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্টাতা ও চেয়ারম্যান ডক্টর আহমদ আল কবিরের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে