editor

প্রকাশিত: 8:15 PM, March 25, 2022

রাহনামা শাব্বীর চৌধুরীর ‘বিমলিন বাতাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

রাহনামা শাব্বীর চৌধুরীর ‘বিমলিন বাতাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

রাহনামা শাব্বীর চৌধুরীর ‘বিমলিন বাতাস’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

কবি রাহনামা শাব্বীর চৌধুরীর কবিতায় গভীর দেশপ্রেম এবং স্বজাত্যবোধের প্রকাশ ঘটেছে। তবে আধুনিকতার অবক্ষয়ী চেতনার বিপরীতে তিনি নিঃসঙ্গ ও আত্মমগ্নতাকেই স্থান দিয়েছেন কবিতার ভাবনায়। এছাড়া ঐতিহ্যিক বোধের সাথে গ্রামীণ জীবনযাত্রা, নাগরিকবোধ, প্রকৃতি, নারী, মানবপ্রেম যেন তাঁর কবিতায় মূর্ত হয়ে উঠেছে। সর্বোপরি তাঁর চিন্তায় বিরাজকৃত ধর্মীয় চেতনাসমৃদ্ধ আত্মোপলব্ধি কাব্যভাষা পরিশীলিত ও মার্জিত করে তুলেছে।
‘পা-ুলিপি প্রকাশন’-এর আয়োজনে কবি, প্রাবন্ধিক ও সমাজসেবী রাহনামা শাব্বীর চৌধুরী মনি’র প্রথম কাব্যগ্রন্থ ‘বিমলিন বাতাস’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কবি, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শাব্বীর জালালাবাদীর সভাপতিত্বে গত বৃহস্পতিবার (২৪ মার্চ ২০২২ খ্রি.) সিলেট নগরীর ডালাস হোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি অধ্যক্ষ কালাম আজাদ, বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক জাকির হোসেন, প্রবীণ সাংবাদিক ও লেখক দৈনিক সিলেট সংলাপ-এর সম্পাদক, প্রকাশক মুহাম্মদ ফয়জুর রহমান, শিক্ষাবিদ ও কবি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, বীর মুক্তিযোদ্ধা মালেক খান, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল।
পা-ুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া প্রকাশনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, কবি ও গল্পকার ডা. এম. এ. জলিল চৌধুরী, কবি জালাল জয় প্রমুখ। ‘বিমলিন বাতাস’ কাব্যগ্রন্থের ওপর লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল রচিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি সেনুয়ারা আক্তার চিনু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও প্রাবন্ধিক আহমেদ সালেহ। কবি রাহনামা শাব্বীর চৌধুরীর ‘বিমলিন বাতাস’ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন কবি পপি রশীদ, কবি ইশরাক জাহান জেলী, মাসুমা টফি একা, কবি রওশন আরা বাঁশি প্রমুখ।
সম্মানিত অতিথির বক্তব্যে কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদ বলেন, কবি রাহনামা শাব্বীর চৌধুরীর কবিতায় গভীরভাবে আদর্শবোধের ধারণা লক্ষণীয়। এটা সবচেয়ে বড় আশার দিক। উত্তরাধুনিক কবিদের মতো তিনি নিজেকে গা ভাসিয়ে দেননি। জীবনের বাস্তববাদিতা এবং সংগ্রামশীলতায় তিনি স্বকীয় রেখেছেন নিজের চেতনা ও আলোকবিন্দুকে। এখানেই তাঁর ব্যতিক্রমধর্মীতা।
বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক জাকির হোসেন বলেন, কবি রাহনামা শাব্বীর চৌধুরীর কবিতায় স্বপ্নের কথা ফুটে উঠেছে। এ স্বপ্নকে তিনি রূপকভাবে প্রকাশ করেছেন। এছাড়া সামাজিক নানা অসঙ্গতি ও জীবন-জগতের বাস্তবতা তুলে ধরেছেন গভীর প্রজ্ঞার সাথে। তাঁর কবিতায় ব্যক্তিমাত্রিক দায়বদ্ধতাকে গভীরভাবে পরখ করেছি।
দৈনিক সিলেট সংলাপ-এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ ফয়জুর রহমান বলেন, কবি রাহনামা শাব্বীর চৌধুরীর কবিতায় সমাজের বিচিত্র বিষয় ফুটে উঠেছে শৈল্পিক সৌন্দর্যতায়। তিনি যে জীবনকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, তাঁর প্রক্ষেপণ কবিতায় প্রতিফলিত হয়েছে। সহজ-সরল এবং সহজবোধ্য ভাষার প্রকরণ তাঁর কবিতাকে করেছে গতিসঞ্চারী ও সময়োপযোগী।
শিক্ষাবিদ ও কবি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, কবি রাহনামা শাব্বীর চৌধুরীর কবিতার একটি অন্তর্দৃষ্টি আছে। কবিতায় এর প্রকাশ ঘটে থাকে সার্থকভাবে। নৈতিক মূল্যবোধ এবং চেতনা এর প্রধান অনুষঙ্গ। উপমা, উৎপ্রেক্ষা এবং চিত্রকল্প ব্যবহারেও তিনি দেখিয়েছেন পারঙ্গমতা। তাঁর কাব্যগ্রন্থটি সহজপাঠ্য।
গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল বলেন, কবি ও সমাজসেবী রাহনামা শাব্বীর চৌধুরী মনি’র মানস গঠিত হয়েছে জীবনভাবনা নিয়ে। এ ভাবনাকে তিনি কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন যথার্থভাবে। এছাড়া জীবনের প্রচ্ছন্ন আলোর প্রতিফলন ঘটাতেও কবি রাহনামা শাব্বীর চৌধুরী সক্ষম হয়েছেন। তাঁর সহজিয়া কবিতা পাঠকের মনকে মুগ্ধ করবে।
লেখক অনুভূতি প্রকাশ করে কবি রাহনামা শাব্বীর চৌধুরী বলেন, ব্যক্তিমাত্রিক দায়বদ্ধতা থেকেই লেখালেখিতে প্রবৃত্ত হয়েছি। গভীর আত্মোপলব্ধি, সামাজিক নানা অসঙ্গতি-অনাচার-বিগ্রহ আমাকে কবিতা লেখায় তাড়িত করেছে। চেষ্টা করেছি কবিতাগুলোকে প্রাঞ্জল এবং পাঠক উপযোগী করে তোলার জন্য। পাঠক এর যথার্থ বিচার করবেন। আজকের অনুষ্ঠান তার বাস্তব প্রমাণ। এ দিনটি আমার জন্য আনন্দের-আবেগের এবং অনুভূতির। এটা আমার সাহিত্যে পথচলার জন্য প্রেরণা হবে।
সভাপতির বক্তব্যে কবি, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শাব্বির জালালাবাদী বলেন, কবি রাহনামা শাব্বীর চৌধুরী দীর্ঘদিন থেকেই কাব্যচর্চা করে আসছেন। তবে এটা তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থে জীবন সম্পর্কিত বিচিত্র বিষয় তিনি তুলে ধরেছেন। আশা করি, তাঁর কবিতাগুলো পাঠককে আনন্দ-অনুভূতিতে সিক্ত করবে। তাঁর কবিতার পথচলা আরো বেগবান ও সুদূরপ্রসারী হোক।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়