editor

প্রকাশিত: 8:18 PM, March 25, 2022

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের দিরাইয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ২ টায় থানা পয়েন্টে দিরাই সাংবাদিক ইউনিয়ন ও দিরাই বাঁচাও আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন হয়।
দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইফতেখার মো. নাবিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাক-স্বাধীনতাবিরোধী কালো আইন। এটি জননিরাপত্তার নামে জনহয়রানিমূলক আইন। মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই এই আইনে গ্রেফতার করা হচ্ছে। এই আইনের অপব্যবহার করে সাধারণ মানুষ, সাংবাদিক ও শিক্ষকদের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিও জানান তারা।
বক্তারা আরও বলেন, নিত্যপণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। দাম নিয়ন্ত্রণে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। রমজানকে সামনে রেখে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য দাম বাড়ানো পরিকল্পনা হচ্ছে। পণ্যের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। দ্রুত দাম নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
দিরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সর্দার খেজুর, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, দিরাই রিপোটার্স ইউনিটির সভাপতি সৈদুর রহমান তালুকদার, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, স্কুল শিক্ষক রনি শেখ, শাল্লা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আমির হোসাইন, দিরাই বাঁচাও আন্দোলনের সদস্য সাইফুর রহমান, শিহাব উদ্দিন, মো. আশরাফ আলী প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে