editor
প্রকাশিত: 11:54 PM, March 25, 2022

তারকা হলেও কঙ্গনা অভিযুক্ত, অব্যাহতি পাবেন না
অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়তের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ভারতের স্বনামধন্য গীতিকার জাভেদ আখতার। সেই মামলার শুনানিতে বার বার স্বশরীরের উপস্থিতি এড়িয়ে গেছেন কঙ্গনা। শেষ পর্যন্ত হাজিরা থেকে পাকাপাকি ভাবে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন তিনি।
কিন্তু ভারতের আন্ধেরির আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, কঙ্গনা তারকা হতে পারেন, কিন্তু তিনি একজন অভিযুক্ত। পাকাপাকি ভাবে হাজিরা থেকে অব্যাহতি পেতে পারেন না।
এই মহূর্তে মামলা যে জায়গায় রয়েছে, তাতে কঙ্গনা অব্যাহতি পেতে পারেন না। তবে পরে বিষয়টা ভেবে দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। যদি হাজিরা থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয় তবে জাভেদ আখতারের মতো একজন বরিষ্ঠ নাগরিকের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করা হবে এবং বিচার প্রক্রিয়ায় কোনও অগ্রগতি হবে না বলে জানিয়েছে আদালত।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর আর খান নির্দেশনামায় বলেন, এই মামলায় নিজের ইচ্ছামতো কাজ করছেন অভিযুক্ত। নিঃসন্দেহে তিনি হাজিরা থেকে পাকাপাকি অব্যাহতি পাওয়ার দাবি করতে পারেন না। অভিযুক্তকে তার জামিন বন্ডের শর্তাবলি এবং আইন-শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি সেলিব্রিটি এবং তার পেশাগত ব্যস্ততা রয়েছে ঠিকই কিন্তু তার ভুললে চলবে না তিনি একজন অভিযুক্ত। ন্যায়বিচারের অগ্রগতির জন্য তাঁর সহযোগিতা জরুরি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে