editor
প্রকাশিত: 11:31 AM, March 26, 2022

বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ নেতা, স্বাধীনতার ঘোষক : অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী
যথাযথ মর্যাদায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকাল ১০টায় কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালী শেষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। পরে বিশ্ববিদ্যালয়ের নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন- লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, প্রাণ ও রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। যুগে যুগে বহু নেতা বাঙ্গালী জাতিকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রকৃত বাঙালির হৃদয়ে স্বাধীনতার আলোকশিখা জ্বেলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ঢাকায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এ ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়।
তিনি বলেন- বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা টানা ১৩ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় উন্নীত করেছেন। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে ধাপে ধাপে প্রচেষ্টা চলমান রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সমস্ত পৃথিবী আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ।
এতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. নঈমুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) গোলাম সারোয়ার, সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অঞ্জন দেবনাথ, সহকারী পরিচালক (বাজেট) শমশের রাসেলসহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীগণ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে