editor

প্রকাশিত: 2:09 PM, March 26, 2022

বঙ্গবন্ধুর মন্ত্রমুগ্ধ আহ্বানে পুরো দেশ জাগ্রত হয়ে উঠেছিলো  : প্রফেসর ড. রমা বিজয় সরকার

বঙ্গবন্ধুর মন্ত্রমুগ্ধ আহ্বানে পুরো দেশ জাগ্রত হয়ে উঠেছিলো  : প্রফেসর ড. রমা বিজয় সরকার

বঙ্গবন্ধুর মন্ত্রমুগ্ধ আহ্বানে পুরো দেশ জাগ্রত হয়ে উঠেছিলো  : প্রফেসর ড. রমা বিজয় সরকার

স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেছেন, ৭ই মার্চের একটি বাক্যের জন্য আমরা পেয়েছিলাম অগ্নিঝরা মার্চ। বঙ্গবন্ধুর মন্ত্রমুগ্ধ আহ্বানে পুরো দেশ জাগ্রত হয়ে উঠেছিলো। যার কারণে ১৬ ডিসেম্বর আমরা পেয়েছি কাক্সিক্ষত বিজয়, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। দীর্ঘ ৯ মাসের ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তা অক্ষুণœ রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়ে তুলতে। বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণে সবাইকে এগিয়ে আসতে হবে। মনে রাখবে, তোমরাই আগামীর বাংলাদেশ।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ শনিবার (২৬ মার্চ) সকালে ক্যাম্পাস অডিটোরিয়ামে অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন ও উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী।

বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মীনাক্ষি সাহা ও কামরুল আলম জুয়েলের পরিচালনায় প্রফেসর ড. রমা বিজয় সরকারের জীবনভিত্তিক প্রবন্ধ পাঠ করেন বাংলা বিভাগের ফারজানা মোর্শেদ এবং ড. সৈয়দ মোয়াজ্জম হুসেনের জীবনভিত্তিক প্রবন্ধ পাঠ করেন ফারজানা আলম। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক সুজিত রঞ্জন দে ও শিক্ষার্থী শাশ^তী।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশের হৃদয় হতে’ শীর্ষক অনুষ্ঠান প্রধান অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় ছিলেন আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান জাহিদুল ইসলাম।
উল্লেখ্য- দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের তৈরি শেখ রাসেল দেয়ালিকা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শিরোনামে দুইটি পৃথক দেয়ালিকার উদ্বোধন করেন প্রধান অতিথি। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে