editor
প্রকাশিত: 6:11 PM, March 26, 2022
মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃংখল ভেঙে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করবে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি। কর্মসূচীর অংশ হিসেবে মহানগর জাতীয় পাটির সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকতি সহ জেলা সভাপতি এডভোকেট কবির আহমদ ও সাধারণত সম্পাদক এডভোকেট কাওসার আহমদ এর নেতৃত্বে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ও মহানগর জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন পরবর্তী সকাল ১০ টায় শহিদ মিনারে রক্তদান কর্মসূচী পালন করা হয়। রক্তদান কর্মসূচী শুরু হয় মহানগর জাতীয় পার্টির সদস্য হুশিয়ার আলী এর রক্তদানের মাধ্যমে। বিকাল পর্যন্ত রক্তদান কর্মসূচী চলবে। আগামীকাল মহানগর জাতীয় পাটির পক্ষ থেকে মুক্তিযোদ্বাদের সংবর্ধনা দেওয়া হবে পরদিন অর্থাৎ ২৮ মার্চ সোমবার জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে পতাকা বিতরণ করা হবে।
উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সহ সভাপতি লিয়াকত আলী খান, ডা. আক্তার হোসেন, শামসুজ্জামান কবির, জেলা সহ সভাপতি আব্দুল কাদির মেম্বার, মহানগরীর উপদেষ্টা এডভোকেট ফজলুল হক রানা, সহ হুসিয়ার আলী, ফরহাদ, আল-আমীন, জমির উদ্দিন, আবুল কালাম, খায়রুল ইসলাম চৌধুরী, খছরুল ইসলাম লস্কর, রেদোয়ান আহমদ, নজরুল ইসলাম, নূর মোহাম্মদ, অলি আহমদ, শফিকুল ইসলাম, গোলাম রাব্বানী, রায়হান আহমদ, শাহরিয়ার চৌধুরী, আইনুল ইসলাম, নাজন আহমদ, সুলন আহমদ, জুবেল আহমদ, রুবেল আহমদ, শুক্কুর আলী, আকবর আলী, মুজাম্মেল আহমদ, আঁখি বেগম, একলাছ আলী, আলাই আহমদ, আলম আহমদ, আরিফ আহমদ, আছমা বেগম, আজিজ আহমদ, শেখর চন্দ্র বোধ প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে