editor
প্রকাশিত: 10:03 PM, March 26, 2022
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক এম শাহরিয়ার কবির সেলিমের নেতৃত্বে শ্রমিকলীগের নেতাকর্মীরা ২৬ মার্চ শনিবার সকাল ১০টায় নগরীর তালতলা থেকে মিছিল সহকারে চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বিকালে এক আলোচনা সভা তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত।
সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ২৫ শে মার্চ পাক বাহিনীর নৃশংস গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে এবং বাদ পড়া মুক্তিযোদ্ধা সংগঠকদের বিশেষ ব্যবস্থায় মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান। সভায় নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের মুক্তিকামী জনতার আন্দোলন সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর কারণেই এ দেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু অক্ষয় ও চির অমর। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে সুখী-সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করতে সকলের কাছে উদাত্ত আহবান জানান। সভায় সকল বীর শহীদ স্মরণে, তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সভায় মোনাজাত করা হয়।
সভায় বক্তব্য দেন মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আলতাফ হোসেন এপিপি, সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, ব্যাংকার আবুল বাশার, মোঃ মাহবুবুল হক, এনামুল হক লিলু, আব্দুল জলিল লেবু, মির আব্দুল করিম পাখী মিয়া, আতাউর রহমান ও হরিলাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম, ইয়াসিন আহমদ সুমন ও সালাহ উদ্দিন মাসুম, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওবায়দুর রহিম রিজভী, আবুল ফয়েজ, সাংগঠনিক সম্পাদক সজীব মালাকার, ফরহাদ আহমদ জীবন, কানু দাস কাঞ্চন, সহ সাংগঠনিক সম্পাদক পুলক সরকার, অর্থ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম আহমদ মনোহর, আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী, সিনিয়র সদস্য লেখক শমসের আলম, জামাল উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন